যে বিশ্বকাপের কথা ভুলতে চাইবে বাংলাদেশ
প্রকাশিত: ৫ জুলাই ২০১৯
১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর ক্রিকেট নিয়ে স্বপ্ন ও আশা সবই বেড়ে যায় সবার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ক্রিকেটের পালে লাগে বাড়তি হাওয়া। ক্রিকেটের কুলীন গোত্রে অন্তর্ভূক্ত হওয়ার পর বাংলাদেশ নিজেদের পরবর্তী বিশ্বকাপ খেলতে যায় ২০০৩ সালে।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য বাংলাদেশের এই বিশ্বকাপের পারফরমেন্স নিয়েই আমাদের আজকের আয়োজন।
পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ শেষ করে নিজেদের প্রথম বিশ্বকাপ মিশন। পরবর্তী বিশ্বকাপ মিশন অর্থাৎ ২০০৩ সালের বিশ্বকাপে খেলার মাঝে বাংলাদেশ খেলে ফেলে ২৬টি ম্যাচ। অবিশ্বাস্য হলেও সত্য এর মাঝে বাংলাদেশ জিততে পারেনি একটি ম্যাচও। তবুও আগের বিশ্বকাপের পারফরম্যান্স মাথায় রেখে ভালো করার প্রত্যাশা নিয়ে দক্ষিণ আফ্রিকায় পা রাখে খালেদ মাসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
১১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের দুর্বলতম দল কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ মিশন শুরু করে। সহজ জয়ের আশা থাকলেও অপ্রত্যাশিতভাবে হেরে যায় বাংলাদেশ। ডারবানের কিংসমিডে খেলতে নেমে শুরুতে ব্যাট করে মাত্র ১৮০ রানে অল আউট হয় কানাডা। জবাবে মাত্র ২৮ ওভারে ১২০ রানেই শেষ বাংলাদেশ ইনিংস। হেরে যায় ৬০ রানের বড় ব্যবধানে।

প্রথম ম্যাচ হেরে চাপে থাকা বাংলাদেশ পরের ম্যাচ খেলতে নামে ১৪ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে। এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে চামিন্দা ভাসের তান্ডবে শুরুর ৩ বলেই ৩ জন আউট হয়ে যান। প্রথম ওভারেই ৪ উইকেট হারানোর পর আর ঘুরে দাড়াতে পারেনি বাংলাদেশ।
অলক কাপালী, খালেদ মাসুদ ও মাশরাফির প্রচেষ্টায় শেষ পর্যন্ত ১২৪ রান করতে সমর্থ হয় টাইগাররা। এই রান করতে কোন বেগই পেতে হয়নি লংকান ওপেনারদের। তারা ম্যাচ জিতে নেয় ১০ উইকেটে।
১৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ নিয়ে তেমন কোন প্রত্যাশা ছিলো না। শুরুতে ব্যাট করে ২৪৪ রানের বড় সংগ্রহ করার পর ওয়েস্ট ইন্ডিজ মূলত ম্যাচ জয়ের অপেক্ষাতেই ছিল। কিন্ত বাংলাদেশের ইনিংসের ৮ ওভার হওয়ার পর বেরসিক বৃষ্টি আসায় আর খেলা হয়নি। ফলে আরেকটি ম্যাচ হারার লজ্জা থেকে বেঁচে যায় বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় টিম টাইগার্স। ব্লুমফন্টেইনে শুরুতে ব্যাট করে ১০৮ রানে অল আউট হওয়ার পর আরো একবার ১০ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষেই বলতে গেলে পারফরমেন্সের বিচারে স্কোরবোর্ডে ভালো কিছু রান তোলে বাংলাদেশ। মোহাম্মাদ আশরাফুলের পঞ্চাশোর্ধ্ব ইনিংস দলকে জয়ের মুখ দেখাতে যথেষ্ট ছিলোনা। মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৪ ওভারেই জয় লাভ করে কিউইরা।
টুর্নামেন্টে কোন ম্যাচ না জেতা বাংলাদেশ ১ মার্চ আলোচ্য বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে। সব ম্যাচ হারার পরেও দুর্বল কেনিয়ার বিপক্ষে জয় প্রত্যাশা করা অতিরঞ্জিত ছিলোনা। কিন্ত তাদের কাছেও ৩২ রানে হেরে কোন ম্যাচ জয়ের মুখ না দেখে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দল।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর নিজেদের প্রথম বিশ্বকাপ হওয়ায় অনেক আশা নিয়েই খেলতে যায় বাংলাদেশ দল । কিন্ত ৬ ম্যাচের কোনটিতেই জয়ের মুখ না দেখে হতাশ হয়ে ফিরতে হয় তাদের। পারফরমেন্সের দিক দিয়ে যা হয়ে আছে বাংলাদেশের সবচেয়ে খারাপ বিশ্বকাপ।
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড :
খালেদ মাসুদ (অধিনায়ক ও উইকেটকিপার), আকরাম খান, আল শাহরিয়ার, অল্পল কাপালী, এহসানুল হক, হাবিবুল বাশার, হান্নান সরকার, খালেদ মাহমুদ, মঞ্জুরুল ইসলাম, মাশরাফি মর্তুজা, মোহাম্মাদ আশরাফুল, মোহাম্মাদ রফিক, সানোয়ার হোসেন, তালহা জুবায়ের, তাপশ বৈশ্য, তুষার ইমরান।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
