যে বিশ্বকাপের আবিষ্কার সাকিব, তামিম, মুশফিক
প্রকাশিত: ৫ জুলাই ২০১৯
বাংলাদেশের ক্রিকেটের বাক বদলের যে কয়টি মূহুর্ত আছে তার ভেতর ২০০৭ সালের বিশ্বকাপ অন্যতম। এ বিশ্বকাপের পড়েই যেনো নতুন ভাবে চলতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। এগিয়ে যাওয়ার নৌকার পালে হাওয়া লাগে এখানেই।
সবচেয়ে বেশি দল নিয়ে হওয়া এই বিশ্বকাপে খেলে মোট ১৬ দল। ফরম্যাট চেঞ্জ করে ৪ গ্রুপে ভাগ করে প্রতি দলের সেরা দুই দল যায় পরের রাউন্ডে।
আগের বিশ্বকাপে বলতে গেলে লজ্জাজনক খেলা উপহার দিয়েছিল বাংলাদেশ। কিন্ত ২০০৬ সালে একের পর এক ভালো খেলায় এ বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী হয়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রওনা দেয় টিম টাইগার্স।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, শ্রীলংকা ও বারমুডা। প্রতিপক্ষের বিচারে গ্রুপ পর্বের বাধা পেরোনো ছিল পাহাড় টপকানোর মতোই কঠিন ।

তবে পাহাড় ডিঙ্গানোর চ্যালেঞ্জ নিয়েই ১৭ মার্চ বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। সে সময়ের অন্যতম সেরা দল ছিল ভারত। শচীন, শেওয়াগ, দ্রাবিড়, সৌরভ গাংগুলি, যুবরাজ এদের নিয়ে সাজানো ব্যাটিং অর্ডার দেখে যেকোন দলেরই বুকে কাপন ধরার কথা। তবে বাংলাদেশ দলে ছিল এক দামাল ছেলে মাশরাফী। সঙ্গে দলের জন্য নিবেদিতপ্রাণ সতীর্থরা। তাইতো সৌরভ ও যুবরাজের প্রতিরোধের পরেও মাশরাফী, রাজ্জাক ও রফিকের তান্ডবে ১৯১ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। চেজ করতে নেমে জহির খান কে এগিয়ে এসে তামিম ইকবালের মারা ছয় তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা শট হয়ে যায়। তামিম, মুশফিক ও সাকিবের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভারতকে হারিয়ে সেই বিশ্বকাপে বড় এক অঘটনই ঘটিয়ে ফেলে বাংলাদেশ।
নিজেদের ২য় ম্যাচে বাংলাদেশ খেলতে নামে শ্রীলংকার বিপক্ষে। জিতলেই সুপার এইট এমন হাতছানি থাকলেও শ্রীলংকার বিপক্ষে সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে ৩১৮ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। আশরাফুলের অপরাজিত ৪৫ রানের পরেও বাকীদের ব্যর্থতায় ১১২ রানে শেষ হয় বাংলাদশের ইনিংস। ডি/এল মেথডে ১৯৮ রানে জয় পায় লংকানরা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বারমুডার বিপক্ষে খেলতে নামে টাইগাররা। সুপার এইটে উঠতে হলে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ২১ ওভারে। প্রথমে ব্যাট করে মাত্র ৯৪ রান করতে সমর্থ হয় বারমুডা। ৭ উইকেট ও ২১ বল হাতে রেখে অতি সহজেই এই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ, উঠে যায় বিশ্বকাপের সুপার এইটে।
সুপার এইটে বাংলাদেশ প্রথম মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের মামুলি সংগ্রহ কোন উইকেট না হারিয়েই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ফলের পুনরাবৃত্তি হয়। বাংলাদেশ এবার হারে ৯ উইকেটের বড় ব্যবধানে।

সুপার এইটে পরপর দুই ম্যাচ হারা বাংলাদেশ জয়ের দেখা পায় তৃতীয় ম্যাচে এসে। আশরাফুল এর দুর্দান্ত ৮৭ রানের ইনিংসে ভর করে ২৫১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ১৮৪ রানেই দক্ষিণ আফ্রিকা থেমে গেলে বাংলাদেশ জয় পায় ৬৭ রানে।
সুপার এইটে নিজেদের চতুর্থ ম্যাচে এসে আবারও হারের দেখা পায় বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রান করে হারে ৪ উইকেটে।
পরবর্তী ম্যাচটি বাংলাদেশের জন্য আপসেট বলা যায়। জয়ের আশা থাকলেও অপ্রত্যাশিত ভাবে ৭৪ রানে হেরে যায় আয়ারল্যান্ডের কাছে।

স্বাগতিক উইন্ডিজের সঙ্গে সুপার এইটের শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। অন্যান্য ম্যাচগুলোর মতোই আরো একবার হারের স্বাদ পায় বাংলাদেশ দল। ব্যবধান ছিল ৯৯ রানের।
১৬ দলের টুর্নামেন্টে ৭ম হয়ে ২০০৭ বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো ছিল সে বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম বড় অর্জন। এই বিশ্বকাপ থেকেই উঠে আসে সাকিব, তামিম, মুশফিকরা। তাই দেশের ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে ২০০৭ বিশ্বকাপ, একথা বলাই যায়।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
