যে তিন কারণে ‘প্রবল’ ঝুঁকিতে মার্কিন মুদ্রা ডলার
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩
মার্কিন মুদ্রা ডলার, বিশ্বজুড়ে এটি রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই প্রবণতা শুরু হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ডলারের আধিপত্য ধীরে ধীরে কমে যাচ্ছে। এর নেপথ্যে রয়েছে- বিশ্বজুড়ে উদ্ভূত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট।
গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক রিজার্ভের প্রায় ৬০ শতাংশই ডলার-নিয়ন্ত্রিত সম্পদ। বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠী আইএমএফ -এই উপাত্ত দিয়েছে। বিশ্ব বাণিজ্যে বহুল ব্যবহৃত মুদ্রাও এটি।
গত বছরের ২৪ ফেব্রয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর জেরে রাশিয়ার বিভিন্ন সম্পদের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এতে আঁতকে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। তারা মনে করছে, যেকোনও সমস্যা দেখা দিলেই তাদের সম্পদও জব্দ করতে পারে বিশ্ব পরাশক্তি আমেরিকা।
ফলে ওইসব দেশ বিকল্প মুদ্রার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও ভারত। বৈশ্বিক লেনদেনে চীনের মুদ্রা ইউয়ান ও বিটকয়েনকে ডলারের ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছে এই দেশগুলো।
মূলত, সামষ্টিক-ভূরাজনৈতিক পরিবেশ দেশগুলোকে বিকল্প মুদ্রা খুঁজতে উদ্বুদ্ধ করছে। কেননা, বৈশ্বিক বাণিজ্য ও অর্থায়নে ডলারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অস্বস্তি রয়েছে।
সেই ’৭০ এর দশক থেকে ডি-ডলারাইজেশন আলোচনা চলছে। কয়েক বছর পর পর তা ব্যাপক মাথাচাড়া দিয়ে ওঠে। এছাড়া আরও তিন কারণে ডলার-নিয়ন্ত্রিত বিশ্ব থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে দেশগুলো।
১. বাকি বিশ্বের ওপর ব্যাপক প্রভাব ফেলে মার্কিন মুদ্রানীতি
বিশ্বের রিজার্ভ মুদ্রা ইস্যুকারী দেশ হল আমেরিকা। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থপ্রদান ব্যবস্থায় প্রভাবশালী কারেন্সি হচ্ছে মার্কিন মুদ্রা ডলার। ফলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব রাখে এটি। প্রায়শই একে অতিমূল্যায়িত করা হয়। এতে বিশেষাধিকার পায় আমেরিকা। ’৮০ এর দশকে একে ‘অতিরিক্ত বিশেষাধিকার’ বলে অভিহিত করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যালেরি গিসকার্ড ডি’ ইস্টাইং।
যার একটি দিক হল ডলারের মূল্য দ্রুত হ্রাস পেলে এবং ঋণ পরিশোধ করতে অক্ষম হলে সংকটে পড়ে না আমেরিকা। কারণ, মুদ্রাটি আরও ছাপিয়ে পরিস্থিতি মোকাবিলা করে ওয়াশিংটন। তাতে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক কোনও প্রভাব পড়ে না। ফলে তাদের চেয়ে আর্থিক দিক দিয়ে পিছিয়ে যায় অন্যান্য দেশ।
এ বৈষম্য কাটাতে নিজস্ব মুদ্রা রুপিতে ব্যবসা করার চিন্তাভাবনা করছে ভারত। ইতোমধ্যে সেই পথে হেঁটেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। ব্রাজিলও তাতে সায় দিয়েছে।
২. শক্তিশালী ডলার উদীয়মান অর্থনীতির জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে
অন্যান্য মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের দাম ব্যাপক বাড়ছে। এতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য পণ্য আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশটির রফতানি হ্রাস পেয়েছে। ফলে পণ্য আমদানি করতে গিয়ে ডলার রিজার্ভ তলানিতে ঠেকেছে। এ প্রেক্ষাপটে আর্জেন্টাইন মুদ্রা পেসো চাপে পড়ে এবং ব্যাপক অবমূল্যায়ন ঘটে। ফলস্বরূপ, মূল্যস্ফীতি বেড়ে যায়।
এ অবস্থায় ডলারের পরিবর্তে বাণিজ্যিক লেনদেনে ইউয়ান ব্যবহার শুরু করেছে আর্জেন্টিনা। গত ২৯ জুন লেখা এক প্রতিবেদনে আন্তর্জাতিক আর্থিক-পরিষেবা সংস্থা অ্যালিয়ানজের অর্থনীতিবিদরা বলেন, ডলার শক্তিশালী হলে রিজার্ভ কারেন্সি হিসেবে মুদ্রাটির ভূমিকা দুর্বল হবে।
এ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ডলারবিরোধী মুদ্রার পক্ষে তিনি। ব্রিকসও এতে সমর্থন দিয়েছে। ফলে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা বিকল্প আনার পরিকল্পনা করছে।
৩. বৈশ্বিক বাণিজ্য ও তেলের চাহিদা বৈচিত্র্যময় হচ্ছে, ঝুঁকিতে পড়েছে পেট্রোডলার
ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হওয়ার অন্যতম কারণ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো তেল বাণিজ্যে গ্রিনব্যাক ব্যবহার করে। কারণ, মার্কিন মুদ্রা ব্যাপকভাবে বাণিজ্য কারেন্সি হিসেবে ব্যবহৃত হয়।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের কাছে ডলারে তেল বিক্রি শুরু করে সৌদি আরব। সেই থেকে এ প্রথা চলে আসছে। এতে জ্বালানি স্বনির্ভর হয়ে ওঠে আমেরিকা। আর ডলারের পরিমাণ বেড়ে যায় সৌদি আরবের। ফলে দুই দেশের সঙ্গে অন্যান্য দেশের অর্থনৈতিক তারতাম্য ঘটে।
বিংশ শতক পর্যন্ত দারুণ বন্ধুত্ব দেখা যায় সৌদি-আমেরিকার। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাতে ফাটল ধরেছে। মার্কিনিদের কাছে আরও তেল নাও বিক্রি করতে পারে সৌদি। বিকল্প হিসেবে চীন ও ভারতে ঝুঁকছে তারা। তাদের পথ ধরে উপসাগরীয় অন্যান্য দেশও এদিকে টলতে পারে। ফলে ঝুঁকিতে পড়েছে ডলার। সূত্র: বিজনেস ইনসাইডার
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
