যে কারণে বেশিরভাগ ডেমোক্র্যাট সমর্থন করছেন বাইডেনকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪
ডেট্রয়েটে শুক্রবার সন্ধ্যার সমাবেশে প্রেসিডেন্ট জো বাইডেন মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছসিত জনতা স্লোগান দিতে থাকে ‘আপনি নির্বাচন থেকে পিছু হটবেন না!’ বিবিসি জানায়, নভেম্বরের নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন হাজার হাজার সমর্থকের উল্লাসের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছি এবং আমি জিতব!’
২৭ জুন প্রেসিডেন্ট বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্বল ও বিব্রতকর ফলের পর থেকে ডেমোক্র্যাটদের একাংশ তাকে নির্বাচন থেকে সরে জানানোর আহ্বান জানান।
৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেনের বয়স, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসহ রাজনৈতিক বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৯ জন ডেমোক্র্যাট সদস্য তাকে পদত্যাগ করতে বলেছেন।
এ ছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট দাতা ও হলিউড অভিনেতা এবং প্রযোজক সরাসরি তহবিল আটকে দেয়ার হুমকি দিয়েছেন।
তবে, প্রেসিডেন্ট বাইডেনের জন্য সবচেয়ে সুখকর এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, তার পক্ষে থাকা ডেমোক্র্যাটদের তালিকা বেশ দীর্ঘ এবং এখন পর্যন্ত কোন প্রভাবশালী নেতা তার বিরুদ্ধে যাননি।
সমালোচনা শুরুর পর থেকে কমপক্ষে ৮০ জন ডেমোক্র্যাট রাজনীতিবিদ ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেনকে প্রকাশ্যে সমর্থন করেছেন এবং আরও অনেকে তাদের সাথে যোগ দিচ্ছেন।
বাইডেনের পক্ষে থাকার কারণ হিসেবে তার রাজনৈতিক রেকর্ড, নীতি ও ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জয়কে অন্যতম ঘটনা হিসেবে দেখিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন সংবাদ সম্মেলনে নেইটো ও দ্বিতীয় মেয়াদের জন্য নিজের পরিকল্পনা সম্পর্কে বিশদ প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেনের মিত্র ও সমালোচকেরাও তার সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রশংসা করেছেন।
নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘তিনি (বাইডেন) পররাষ্ট্র নীতির ওপর নিজের দখল দেখিয়েছেন, যা সত্যিই অসাধারণ। আমি মনে করি না ডনাল্ড ট্রাম্প এক মিনিটের জন্য ঠিকঠকভাবে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলতে পারেন।’
সম্ভাব্য প্রেসিডেন্ট বাইডেনের বিকল্প এবং উত্তরসূরি হিসেবে বিবেচনা করা ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সিবিএসকে বলেছেন যে তিনি বাইডেনের সঙ্গে আছেন।
পেনসিলভেনিয়ার কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল বলেছেন, ‘জো বাইডেন দেখিয়েছেন যে তিনি দণ্ডপ্রাপ্ত অপরাধী ট্রাম্পের চেয়ে তার নীতি সম্পর্কে এক মিলিয়ন গুণ বেশি জানেন।’
ডেমোক্রেটিক কৌশলবিদ সাইমন রোজেনবার্গ বলেছেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নির্বাচন চালিয়ে যেতে চান এবং আমি মনে করি লোকেরা তার এই সিদ্ধান্তকে সম্মান করছে।’
তিনি বলেন, ‘এটাও সত্য যে আমাদের সিস্টেমে প্রেসিডেন্ট পদে একজন প্রার্থীকে এত দেরিতে বদলে ফেলা কঠিন ও নজিরবিহীন। তাই কোন বড় পরিবর্তন করার আগে বেশ সংযম দেখাতে হবে।’
প্রেসিডেন্ট বাইডেন নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সসহ বামপন্থি বেশ কয়েকজন রাজনীতিবিদের কাছ থেকে সমর্থন পেয়েছেন।
মিসেস ক্রস বলেছেন, ‘অনেকেই স্বীকার করেছেন যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নীতি নাগরিক অধিকার, এলজিবিটিকিউ অধিকার ও জলবায়ু পরিবর্তন জন্য ঝুঁকি।’
তিনি বলেন, ‘এগুলো এমন বিষয় যা প্রগতিশীল বামদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়গুলোতে কাজ করেছেন।’
দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের দাতা হুইটনি টিলসন প্লাগ শুক্রবার বলেছেন যে তিনি প্রেসিডেন্ট বাইডেনের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।
দুই দশকেরও বেশি সময় ডেমোক্র্যাটদের জন্য তহবিল অনুষ্ঠানের আয়োজন করা শেখর নরসিমহান বলেছেন, তাদের পরিকল্পনায় কোন পরিবর্তন হয়নি।
এশিয়ান অ্যামেরিকান প্যাসিফিক আইল্যান্ডার ভিক্টোরি ফান্ড সুপার-পিএসির প্রতিষ্ঠাতা নরসিমহান বলেছেন, ‘আমাদের চোখ দেখতে পারে কী ঘটছে, আমাদের কান শুনতে পারে যে বিষয়ে কথা বলা হচ্ছে কিন্তু আমরা কাজ শেষ করার জন্য দ্রঢ় প্রতিজ্ঞ।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনে অংশ নিতে চান কি না এটা তার সিদ্ধান্ত এবং তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে চলব। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা শেষ করা ভাল।’
ডেমোক্র্যাট ন্যাশনাল ফাইন্যান্স কমিটিতে থাকা ফ্র্যাঙ্ক ইসলাম বলেছেন যে তিনি এই মাসের শেষের দিকে তার মেরিল্যান্ডের বাড়িতে একটি তহবিল সংগ্রহের পরিকল্পনা করছেন।
তিনি বেশ জোর দিয়ে বলেন, ‘আমি এটি বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছি কারণ আমি জানি তিনি (বাইডেন) জিতবেন।’
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
