যে কারণে তাওবাহ আল্লাহর কাছে প্রিয় আমল
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
আল্লাহর দিকে ফিরে আসার নাম তাওবাহ। এ তাওবাহ'র মাধ্যমে মানুষ অন্যায় থেকে নিজেকে বিরত রাখে। তাওবাহ করার মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। তাওবা করা হলো মহান আল্লাহর নির্দেশ। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় আমল। আল্লাহ তাআলা বলেন-
তোমরা প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে তাওবাহ করো।' (সুরা আত-তাহরিম : আয়াত ৮)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো গোনাহ ছিল না। তারপরও প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্রাম কম-বেশি ৭০/১০০ বার তাওবা করতেন। আর তাওবাহ মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাআলা মানুষকে তাওবা-এর মাধ্যমে অনেক নেয়ামতের কথা উল্লেখ করেছেন।
তাওবাকারী শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। রব বলে মাফ করার করুণ আকুতি পেশ করেন। আর তাওবাহ ছিল প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় আমল। তাইতো তাওবাকারীকে মহান আল্লাহ বেশি ভালো বাসেন।
তাওবাহ করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক বেশি খুশি হন। যা অন্য কোনো ইবাদতে হওয়া যায় না। হাদিসে এসেছে-
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দু'টি হাদিস বর্ণনা করেছেন। একটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আর একটি তিার নিজের পক্ষ থেকে। আর তাহলো-
- তিনি বলেন, ঈমানদার ব্যক্তি তার গোনাহগুলোকে এত বড় (বোঝা) মনে করে যে, সে যেন একটা পর্বতের নিচে বসে আছে। আর সে আশংকা করবে যে সম্ভবত পর্বতটা তার ওপরই ধ্বসে পড়বে। আর যে বক্তি পাপে নিমজ্জিত সে তার গোনাহগুলোকে মাছির মতো (ক্ষুদ্র) মনে করে। যা তার নাকে বসে চলে যায়। আবু শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে দেন।
পক্ষান্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণিত হাদিসটি বর্ণনা করে বলেন-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মনে করো কোনো এক ব্যক্তি (সফরের) কোনো এক স্থানে (বিশ্রাম গ্রহণের জন্য) অবতরণ করলো। আর সেখানে প্রাণেরও ভয় ছিল। তার সঙ্গে তার সফরের বাহনও ছিল। যার ওপর ছিল (সফরের) খাদ্য ও পানীয়। (এ সব রেখে) সে ঘুমিয়ে পড়লো। আর জেগে দেখলো তার বাহন হারিয়ে গেছে। সে সময় সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়লো।
তখন হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ যা চাইলেন তা হলো। তখন সে বললো- আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই। তারপর সে নিজ স্থানে ফিরে এসে ঘুমিয়ে পড়লো।
তারপর জেগে দেখলো যে, তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। (খাদ্য ও পানীয়সহ) বাহন পেয়ে সে ব্যক্তি যতটা খুশী হলো, নিশ্চয় আল্লাহ তাআলা তাঁর বান্দার তাওবাহ করার কারণে এরচেয়েও বেশি খুশি হন।' (বুখারি)
অন্য বর্ণনা হজরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তাওবাহ'র কারণে সেই লোকটির চেয়েও বেশি খুশি হন; যে লোকটি মরুভূমিতে তাঁর উট হারিয়ে যাওয়ার পর তা পেয়ে যায়।' (বুখারি, মুসলিম)
মানুষের উচিত আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে বেশি বেশি তাওবা ও ইসতেগফারের আমলে নিজেদের জীবন রাঙিয়ে তোলা। কেননা বিশ্বনবি যে কোনো মজলিশে এত বেশি তাওবাহ ইসতেগফার করতেন যে, গুণতে থাকলে বুঝা যেত যে, তিনি ১০০ বার এ তাওবা করছেন-
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়া তুত্ আলাইয়িা ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম।'
অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি অতিশয় তাওবাকবুলকারী এবং দয়াবান।' (আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ)
সুতরাং আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পাপ করার সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। কেননা এক হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যায় করা ও তাওবা করার প্রসঙ্গে ঘোষণা দেন যে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সেই মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন আছে! যদি তোমরা পাপ না কর, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন এবং (তোমাদের পরিবর্তে) এমন এক জাতি তৈরি করবেন; যারা পাপ করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করবে। আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন।’ (মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমাদ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালে চিরস্থায়ী জীবনের সফলতা লাভে বেশি বেশি তাওবা-ইসতেগফার করার তাওফিক দান করুন। দুনিয়ার যাবতীয় বিপদ তাওবাহ'র মাধ্যমে সমাধানের তাওফিক দান করুন। আমিন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
