যে কারণে ইসরাইলি সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪
ইসরাইলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনসহ নানা কারণে ইসরাইলি সেনাবাহিনীর নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় ইসরাইল বলছে, তারা যেকোনো মূল্যে এই নিষেধাজ্ঞা অকার্যকর করা বা ঠেকানোর চেষ্টা করবেন। ঠিক কেন এবং কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা কেন আরোপ করা হবে এবং এর ফলে কী হবে, তা উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীতে (আইডিএফ) নেতজা ইয়াহুদা ব্যাটালিয়ন চালু করা হয় ১৯৯৯ সালে। মূলত কট্টর অর্থোডক্স ইহুদিদের বিশেষ সুবিধা দিয়ে সেনাবাহিনীতে ঠাঁই দিতেই এই ব্যাটালিয়ন চালু করে ইসরাইল।
বিশেষ করে কট্টর অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস অক্ষুণ্ন রাখার সুযোগ দিতেই এই ব্যাটালিয়ন চালু করা হয়। বিশেষ করে সেনাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা যেমন—প্রার্থনার সময় দেওয়া, ধর্মীয় অধ্যয়নের সুযোগ দেওয়া নারী সেনাদের তাদের কাছ থেকে দূরে রাখার সুযোগ দেওয়া হয় এখানে।
ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ৭৮ বছর বয়সী ওমর আসাদের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইসরাইলকে বিষয়টি তদন্ত করে দেখতে বলে। দেশটির নেতজা ইয়াহুদা ব্যাটালিয়ন ওমর আসাদকে ধরে দিয়ে যায় এবং পরে তার মরদেহ একটি ভবন থেকে উদ্ধার করা হয়।
ওমর আসাদের মরদেহের ময়নাতদন্তের পর থেকে দেখা যায়, তিনি প্রবল উদ্বেগজনিত কারণে হার্ট অ্যাটাকে মারা যান। একই সঙ্গে তার গায়ে আঘাতের চিহ্নও ছিল। সাধারণ ফিলিস্তিনি হলে হয়তো বিষয়টি নিয়ে অতটা হইচই হতো না। কিন্তু ওমর আসাদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক হওয়ায় বিষয়টি হালে পানি পায়।
ওমর আসাদের বয়স ও অন্যান্য শর্ত বিবেচনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি তদন্ত করতে বলে ইসরাইলকে। জানা গেছে, ওমর আসাদকে গ্রেফতারের পর নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের সেনারা তার মুখে কাপড় গুঁজে দেয় এবং হাতকড়া পরায়। তাদের অভিযোগ, ওমর আসাদ সহযোগিতা করতে রাজি না হওয়ায় এমনটা করা হয়েছে।
ওমর আসাদের মৃত্যুর পর নেতজা ইয়াহুদার কমান্ডারকে তিরস্কার করা হয় এবং দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু ইসরাইলি সামরিক আদালত তাদের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে অস্বীকার করেন। তাদের যুক্তি হলো, ওমর আসাদের মৃত্যুতে সেনাদের কোনো ত্রুটি আছে এমনটার প্রমাণ নেই।
এর বাইরেও নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে আরও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, ব্যাটালিয়নটির সেনারা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক ও নোংরা আচরণ করছেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
