যেসব ভুলে নষ্ট হবে আপনার সাধের কফি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯
আন্তর্জাতিক কফি অর্গানাইজেশনের মতে প্রতি বছর কফি পানকারীর সংখ্যা বেড়েই চলেছে। আর তা প্রায় দশ শতাংশ করে। চমৎকার এক কাপ কফি বানানো শুধুমাত্র জটিল প্রক্রিয়াই নয়, তা একধরণের শিল্পও বটে। দারুণ এক কাপ কফি পান করতে আর কফি শপে ছুটতে হবে না, যদি মাথায় রাখেন এই বিষয়গুলো-
প্রয়োজন কফি গ্রাইন্ডার
টাকা বাঁচাতে বা সময় নাই এই অজুহাতে আমরা গুঁড়ো করা কফি কিনি। কিন্ত ভেবে দেখুন তো বাজারে যেয়ে বারিস্তার হাতে বানানো মনোমত এক কাপ কফি খেতে খুব একটা কম টাকা খরচ হয়না। এর থেকে প্রতিবার চমৎকার এক কাপ চনমনে তাজা ফ্লেভারে ভরা কফি খেতে বাড়িতেই একটা কফি গ্রাইন্ডার মেশিন কিনে নিন।
সাশ্রয়ের কথা ভুলে যান
কফি শপে ঢুকলে যেমন কফির গন্ধে মন চনমন করে ওঠে, তেমন এক কাপ কফি আপনিও বানাতে পারেন বাড়িতে বসে। তবে তার জন্য খরচ বাঁচানোর চিন্তা করে বোতলজাত গুঁড়ো কফি কিনলে চলবে না কিন্তু। ভালোমানের আস্ত কফি বীজ কিনতে হবে।
ঠিকমত সংরক্ষণ করতে হবে কফিবীজ
বাতাস, আলো আর তাপ হল কফি বীজের তিনটি প্রধান শত্রু। তাই কফিবীজ সংরক্ষণে সাবধান হতে হবে। এয়ার টাইট কাঁচ বা টিনের কৌটায় রেখে বাতাস বের করে তারপর মুখ শক্ত করে আটকে সংরক্ষণ করতে হবে কফিবীজ। সম্ভব হলে প্লাস্টিক বা সিলভার ফয়েল মুড়ে তারপর কৌটার মুখ লাগান। দোকান থেকে কেনার সময় প্লাস্টিক প্যাকেটে সংরক্ষিত কফিবীজ না কিনে কাগজের প্যাকেটের কফিবীজ কিনতে চেষ্টা করুন।
ফ্রিজে কফিবীজ! কখনোই না
কিছু কিছু জিনিস আছে যা খুব সহজে অন্য জিনিসের ঘ্রাণ এবসর্ব করে বা শুষে নেয়। কফি হল এমনই একটা জিনিস যা সসেজের পাশে থাকলে সসেজের গন্ধ শুষে নেবে, পেঁয়াজের পাশে থাকলে পেঁয়াজের! যত ভালো করে প্যাক করেন না কেন, কফি তার নিজস্ব তাজা গন্ধ হারাবেই। নিজের বাসায় তো ফ্রিজে রাখবেনই না এমনকি সুপার মার্কেট থেকে ফ্রিজে সংরক্ষিত কফি বীজ না কেনাই ভালো হবে।
১:১০ রেশিও ঠিক রাখতে হবে
যদি সম্ভব হয় তবে কফি ও পানির রেশিও বা মাপ ঠিক করে তবে কফি বানান। ১ গ্রাম কফির সাথে ১০ মিলিলিটার পানি মেশাতে হবে। একটা চা চামচে ৪ গ্রাম কফি ধরে। কফির অনুপাতে পানি বেশি হয়ে গেলে কফি কিন্তু খেতে একটুও মজা লাগবে না।
কাপটাও কিন্তু হতে হবে যথার্থ
কফির স্বাদ পুরোপুরি উপভোগ করতে সঠিক কাপ বাছাই করাও কিন্তু জরুরী। এক্সপার্টদের মতে ২০০ মিলির পুরু চারকোনা কাপে কফি ঢাললে তা অনেকটা সময় ধরে গরম থাকবে। আরেকটা ছোট্ট টিপস হল, কাপে কফি ঢালার আগে কাপটা গরম পানি ঢেলে কিংবা ওভেনে গরম করে নিন। এতে কফির স্বাদ ভালো হবে।
ঠান্ডা কফি, একদম না
সব নিয়ম মেনে দারুণ এক কাপ কফি বানিয়ে একটা বই কিংবা সিনেমা নিয়ে বসবেন কিন্তু কফির কাপে চুমুক দিতেই ভুলে গেলেন বেমালুম। এরপর ঠান্ডা কফি খেতে একদমই ভালো লাগবে না কিন্তু। কারণ ঠান্ডা হয়ে গেলে কফি তিতকুটে হয়ে যায় আর স্বাদও নষ্ট হয়ে যায় অনেকটাই। তাই কফির স্বাদ পুরোপুরি পেতে চাইলে কফি বানানোর সাথে সাথেই পান করতে হবে।
ব্ল্যাক কফি নাকি কফি উইথ ক্রিম?
কফিতে আছে প্রচুর পরিমাণ এন্টি অক্সিডেন্ট। কফিতে দুধ বা ক্রিম মেশালেও এন্টি অক্সিডেন্টের পরিমাণ কমে না। তাই দুধ কফিতেও কফির স্বাস্থ্যগত গুণাগুণ নষ্ট হয়না। কফিতে দুধ মেশানো শুরু হয় ফ্রান্সে। এতে করে কফির স্বাদে বৈচিত্র আসে। আবার অতিরক্ত গরম পানীয় পান করলে ইসোফ্যাগাস ক্যান্সারের ভয় থাকে। দুধ ঢাললে কফি কিছুটা ঠান্ডা হয় তাই সেই ভয়টাও দূর হয়। তবে অতিরিক্ত দুধ কিংবা চিনি কফির স্বাদ নষ্ট করে দেয়।
বারে বারে কফি কিনবে কে?
সময় বাঁচাতে আমরা হয়ত পুরো মাসের কিংবা কয়েকমাসের কফিবীজ একবারে কিনি। কিন্তু এক্সপার্টরা বলছেন কফি রোস্ট করার তিন সপ্তাহ পর্যন্ত তার ফ্লেভার ঠিকঠাক থাকে। তাই ফ্রেশ এককাপ চনমনে কফির স্বাদ উপভোগ করতে কফির কৌটার গায়ে সাঁটা লেবেলে রোস্টিংয়ের ডেট দেখে তারপর কিনুন।
কফি মেশিন পরিষ্কার করতে ভুললে চলবে না কিন্তু
অন্যান্য যন্ত্রের মতো কফি মেশিনও নিয়মিত পরিষ্কার করা জরুরি। এতে করে কফি মেশিনের ভেতরে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি কফির তাজা গন্ধও বজায় রাখবে।
আরও কিছু বিষয়
ভালো মানের কফির প্যাকেটে ডিগ্যাসিং ভালব থাকে অনেকসময় যা কফির প্যাকেটের ভেতরে অক্সিজেন প্রবেশ করতে দেয়না। রোস্ট করার কয়েকদিন পর পর্যন্ত কফিবীজ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে থাকে। ডিগ্যাসিং ভালব এই কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। আর যদি আপনার কেনা কফির প্যাকেটে ডিগ্যাসিং ভালব না থাকে তাহলে কফিবীজ কয়েকদিন খোলা বাতাসে ছড়িয়ে রাখতে হবে। এতে করে আবার কফির এসেনশিয়াল অয়েল দূর হয়ে যেতে পারে।
প্রধানত দু’রকম কফি পাওয়া যায়, রোবাস্টা আর অ্যারাবিকা। স্বাদের দিক থেকে অ্যারাবিকা যদি হয় ডেলিকেট তবে রোবাস্টা বেশ কড়া স্বাদের। কারণ রোবাস্টাতে ক্যাফেইন বেশি থাকে। দুইরকম কফির দামও কিন্তু আলাদা। গোলাকারের রোবাস্টার তুলনায় ওভাল শেপের অ্যারাবিকার দাম অন্তত দুইগুন বেশি হয়। তাই কফি কেনার সময় খেয়াল রাখুন কোন দোকানি যেন অপেক্ষাকৃত ছোট ও গোলাকার রোবাস্টাকে অ্যারাবিকা বলে চালাতে না পারে।
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
