যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা, বাজেয়াপ্ত হবে সম্পদ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অন্তত চারজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার দেশ দুটি জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খবর রয়টার্স।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচল করা জাহাজে বেআইনি এবং বেপরোয়া হামলার জন্য হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া অব্যাহত রেখেছে।
আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে, আনসারুল্লাহর চারজন সামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা সাধারণভাবে হুতি নামে পরিচিত এবং হুতিদের সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওই চার ব্যক্তির যুক্তরাজ্যে থাকা সম্পদ বাজেয়াপ্ত হবে। পাশাপাশি তারা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাদের।
আগে থেকে ১১ জন হুতি নেতা এবং হুতিদের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইঙ্গ–মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ আছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর যেসব ‘অগ্রহণযোগ্য ও বেআইনি’ পদক্ষেপ নেয়া হচ্ছে, তার বিরুদ্ধে হুতিদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা এবারের নিষেধাজ্ঞা।
প্রসঙ্গত, ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
