যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেওয়া হবে এনআইডি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৮ মে ২০২৪
স্থানান্তর হচ্ছে নিউইয়র্ক কনস্যুলেট
আগামী সেপ্টেম্বরের মধ্যেই নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের অফিস স্থানান্তর করা হবে। কনস্যুলেট অফিসে যারা সেবা নিতে আসেন তাদের সুবিধার জন্যই অফিস অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণ, নিউয়র্কের বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট জেনারেলের সেবাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা অফিস স্থানান্তরের এই ঘোষণা দেন।
গত ১৪ মে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় লং আইল্যান্ড সিটির নিজস্ব কার্যালয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও শীর্ষ ব্যক্তিত্বদের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এছাড়াও তিনি জানান, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ১৬টি দেশে খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য এনআইডি চালু হচ্ছে।
কনসাল জেনারেল জানান, খুব শিগগিরই আমরা বর্তমান অফিসের অদূরে নতুন ভবনে কনস্যুলেট অফিস স্থানান্তরের চেষ্টা করছি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন অফিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সেবা গ্রহীতাদের সেবা নিতে যাতে কোন প্রকার অসুবিধা না হয়, এজন্য অনেক বড় পরিসরে অফিস স্থানান্তর করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান অফিসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্থান সংকুলান ও গাড়ি পার্কিং। গাড়ির পার্কিং খুঁজতে খুঁজতে অনেকেই তাদের সিরিয়ালের নির্দিষ্ট সময় হারিয়ে ফেলেন। ভেতরে বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমান অফিসে সেবা গ্রহণকারীদের জন্য বসার স্থান সংকুলান হয় না, যার জন্য আমরা বড় জায়গা জুড়ে অফিস নিচ্ছি।
এনআইডি প্রসঙ্গে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে নিউইয়র্কে এনআইডি প্রদান করা হবে। ইতিমধ্যে বেশ কিছু দেশে প্রথম ধাপের এই কার্যক্রম শুরু হয়েছে। নিউইয়র্ক দ্বিতীয় ধাপের তালিকায় আছে। এনআইডি প্রদান করার জন্য আমরা প্রস্তুত, সকল প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছি। শুধুমাত্র অনুমতির জন্য অপেক্ষা করে আছি। ঠিক কবে থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখান থেকে এনআইডি করার সুবিধা পাবেন, তা এখনও বলা যাচ্ছে না।
তিনি জানান, বাংলাদেশের জন্ম ও নাগরিক নিবন্ধন থাকলে যে কেউ বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
সভার শুরুতে কনসাল জেনারেল মো: নাজমুল হুদা সবাইকে স্বাগত জানিয়ে কনস্যুলেট অফিসের বিভিন্ন সেবা, সীমাবদ্ধতা নিয়ে তিনি খোলামেলা কথা বলেন। তিনি বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে তার অফিস থেকে কনস্যুলার সেবা দেয়া হয়।
কনস্যুলেট সেবা সম্পর্কে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, অনেক ক্ষেত্রে প্রবাসীরা অপ্রস্তুত হয়ে সেবা গ্রহণের জন্য আসেন। এর ফলে জটিলতা দেখা দেয়। তিনি সবাইকে সেবা গ্রহণের জন্য আসার আগে একবার ওয়েবসাইট দেখে আসার জন্য অনুরোধ করেন। একমাত্র পাসপোর্ট ছাড়া অন্যসব কনস্যুলেট সেবা একদিনেই সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট) প্রসূন কুমার চক্রবর্তী, কাউন্সিলর অ্যান্ড হেড অব চ্যান্সেরি ইশরাত জাহান ও থার্ড সেক্রেটারি আসিব আহমেদ।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
