যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়ি বিস্ফোরণ, নিহত ২
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তর আমেরিকার এই দেশ দুটির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
যদিও বিস্ফোরণের এই ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ বলছে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি, রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন এবং এর জেরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বড় ছুটির প্রাক্কালে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল নিউইয়র্ক সিটির ৪০০ মাইল (৬৪০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত এই চেকপয়েন্টে বিস্ফোরণে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা ‘সন্ত্রাসী’ হামলা ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়নি।
হচুল এক ব্রিফিংয়ে বলেন, ‘সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে এখনও কোনও প্রমাণ নেই। (এটি) একটি ভয়ঙ্কর ঘটনা, দুর্ঘটনা ও বিস্ফোরণ ... কিন্তু এই সময়ে এর সঙ্গে কোনও সন্ত্রাসী সংযোগ জানা যায়নি।’
এএফপি বলছে, বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় যদিও এখনও প্রকাশ্যে আসেনি, তবে হচুল বলছেন, তাদের গাড়িটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িটি দ্রুত গতিতে চলছিল, পরে সেটি চেকপয়েন্টের একটি ব্যারিয়ারে জোরে ধাক্কা দেয় এবং আগুনে বিস্ফোরিত হয়।
নায়াগ্রা জলপ্রপাতের কাছে প্রধান রেনবো ব্রিজ ক্রসিংয়ে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরিত যানটির কিছুই অবশিষ্ট নেই। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং তিনি ঘনিষ্ঠভাবে এসব ঘটনা পর্যবেক্ষণ করছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছেন, ‘এটি স্পষ্টতই অত্যন্ত গুরুতর একটি পরিস্থিতি।’
অন্যদিকে আল জাজিরা বলেছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের নায়াগ্রা জলপ্রপাতে দুই দেশের সংযোগকারী সেতুর মার্কিন পাশে একটি চেকপয়েন্টে গাড়ি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নায়াগ্রা নদীর ওপর দিয়ে যাওয়া রেইনবো ব্রিজের মার্কিন পাশে বিস্ফোরণে গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এপি বলেছে, বিস্ফোরণের ঘটনার পর পশ্চিম নিউইয়র্ক এবং অন্টারিওর মধ্যে আরও তিনটি সেতু সতর্কতা হিসাবে দ্রুত বন্ধ করে দেওয়া হয় এবং বাফেলো-নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত গাড়ির নিরাপত্তা পরীক্ষা শুরু হয়েছে।
এছাড়া যাত্রীদের অতিরিক্ত স্ক্রিনিং তথা পরীক্ষা-নিরীক্ষার মুখে পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
