যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
প্রকাশিত: ১২ মে ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন চরম সংকটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, দুই দেশের যুদ্ধবিরতির সম্ভাবনা এখন ‘লাইফ সাপোর্টে’ তথা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
সোমবার (১১ মে) হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আলোচনার শর্তাবলি নিয়ে দুই দেশ একমত হতে না পারায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরান যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে, তার তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই প্রস্তাবকে ‘নির্বোধের মতো’ অভিহিত করে বলেন, “এটি এমন এক প্রস্তাব যা কেউ গ্রহণ করবে না। হয়তো ওবামা বা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না।”
ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, “তাদের এক সময় ১৫৯টি বড় জাহাজ ছিল, এখন আর একটিও নেই। কেবল কিছু ছোট স্পিডবোট অবশিষ্ট আছে, যার মধ্যে আটটি আমরা একদিনেই ধ্বংস করেছি।”
তেহরান তাদের জবাবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, তাদের দাবির মধ্যে রয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার, লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ও দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ও সম্পদ মুক্ত করা।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরান আগামী ৩০ দিনের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ হালকা করতে রাজি হয়েছে। তবে তারা ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার দাবি নাকচ করে দিয়েছে।
ইরানের এই পাল্টা প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় তিনি লেখেন, “আমি তথাকথিত ইরানি প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমার পছন্দ হয়নি।”
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
