যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হারিকেন মিল্টন
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪
আটলান্টিক মহাসাগরে হারিকেন মিল্টন গতকাল সোমবার আরও শক্তি সঞ্চার করে পাঁচ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ মুহূর্তে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের জন্য ঘূর্ণিঝড়টি বড় হুমকি। আগামীকাল বুধবার এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে।
ফ্লোরিডা এখনো হারিকেন হেলেনের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। নতুন করে হারিকেন মিল্টনের ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন অঙ্গরাজ্যের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে।
হারিকেন মিল্টনের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ মাইল। সাফির স্যাম্পসন স্কেলের পাঁচটি ধাপের মধ্যে হারিকেনটি এখন সবচেয়ে শক্তিশালী মাত্রার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, গত রোববার বিকেলে হারিকেন মিল্টনকে মৌসুমি ঘূর্ণিঝড়ে শ্রেণিভুক্ত করা হয়। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ে এটি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
আগামীকাল ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে আসতে পারে। অঙ্গরাজ্যটির পশ্চিম উপকূলসহ অন্যান্য কাউন্টি এরই মধ্যে স্থানীয় লোকজনকে জরুরি ভিত্তিতে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। কারণ, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বাতাস, বৃষ্টি ও ১২ ফিট উচ্চতার সুউচ্চ ঢেউয়ের আশঙ্কা করছেন তারা। দুর্যোগ পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি।
হারিকেন সেন্টারের অনুমান অনুযায়ী, হারিকেনটি টাম্পা উপসাগরীয় অঞ্চলের মেট্রোপলিটন এলাকার কাছে আঘাত হানতে পারে। সেখানে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস।
পিনেলাস কাউন্টি গতকাল সোমবার পাঁচ লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে এলাকা খালি করার নির্দেশ দেয়। অন্যান্য কাউন্টির প্রশাসন নিচু এলাকার মানুষদের অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আদেশ দিয়েছে।
এদিকে ২৪ ঘণ্টারও কম সময়ে মানুষদের নিরাপদ স্থানে যেতে বলায় ব্যাপক যানজট ও গ্যাস স্টেশনগুলোয় লম্বা লাইন তৈরি হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। ঘূর্ণিঝড়কে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইউকাটান উপদ্বীপের উত্তর প্রান্তে এরই মধ্যে হারিকেন মিল্টনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে পর্যটনকেন্দ্র ও বন্দরগুলোয়। হারিকেন সেন্টার জানিয়েছে, জলোচ্ছ্বাসে পানির উচ্চতা ছয় ফিট বাড়ার আশঙ্কা রয়েছে।
হারিকেন সেন্টার আরও জানায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঘূর্ণিঝড়টি ইউকাটানের বন্দরনগরী প্রগ্রেসোর ৮০ মাইল পশ্চিম ও উত্তর পশ্চিমে এবং টাম্পা উপসাগরের ৬৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘণ্টায় ১০ মাইল গতিতে এটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
হারিকেন সেন্টার জানায়, ইউকাটান উপদ্বীপের উত্তর উপকূলে আজ রাতে হারিকেন–সৃষ্ট ঝড়োহাওয়া ও বিধ্বংসী ঢেউ হতে পারে। আগামীকাল ফ্লোরিডা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় হারিকেন মিল্টন আকারে বড় হতে পারে এবং ভয়াবহ বিপজ্জনক অবস্থায় থাকবে।
মিল্টন এ মৌসুমের নবম ঘূর্ণিঝড়। আটলান্টিক মহাসাগরে বেরিলের পর এটি পাঁচ মাত্রার দ্বিতীয় ঘূর্ণিঝড়।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
