যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬
১৭ ফেব্রুয়ারি মামলার রায়: ৩ বছর জেল হতে পারে সাইফুলের
ইমিগ্র্যান্ট/অভিবাসী পাচারের অভিযোগে মার্কিন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা বাংলাদেশি সাইফুল ইসলাম। মামলাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারাধীন। এ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা ও টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অ্যারন রেইটজ।
তারা জানিয়েছেন, এ মামলায় সাইফুলের অন্তত তিন বছরের কারাদণ্ড হতে পারে। সাজা সংক্রান্ত নির্দেশিকা ও আইনের অন্যান্য বিষয় বিবেচনা করে ফেডারেল আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে বহু অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাচারের একটি চক্রে যুক্ত ছিলেন সাইফুল। অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে তিনি অন্য পাচারকারীদের সহায়তা করতেন।
পাচারের শিকার কয়েকজনকে কলম্বিয়ার উপকূলীয় এলাকা দিয়ে বিপজ্জনক নৌযানে করে নেওয়া হতো। এসব নৌযানের চালকদের কেউ কেউ মদ্যপ অবস্থায় থাকতেন। কয়েকজনকে ডারিয়েন গ্যাপের দুর্গম এলাকা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছে। আবার কারও পরিচয় গোপন করতে অন্য ব্যক্তির পরিচয়পত্র দেওয়া হয়েছিল।
পরে এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে রিও গ্রান্দে নদী সাঁতরে অথবা সীমান্তের বেড়া টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নির্দেশ দেওয়া হতো। কয়েকজন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাচারের জন্য সাইফুল হাজার হাজার ডলার নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার করে থাকে এমন একটি চক্রকে ধরতে ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলে এক অভিযান পরিচালনা করা হয়। তাতে সাইফুল ইসলাম ও সাইফুল্লাহ আল-মামুনসহ সাত বাংলাদেশি গ্রেপ্তার হন। তাদের মধ্যে সাইফুল্লাহ আল-মামুনকে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লরেডো ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।
এর আগে এপ্রিলে ব্রাজিল থেকে সাইফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢোকানোর ষড়যন্ত্রের একটি এবং বাণিজ্যিক সুবিধা ও ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসী প্রবেশ করানোর দুটি অভিযোগে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। পাচারের শিকার ব্যক্তিদের কাছ থেকে আদায় করা অর্থ বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন সাইফুল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্যোগ জেটিএফএ এ মামলার তদন্ত ও বিচারকাজে সহায়তা করেছে। আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে থাকে মার্কিন বিচার বিভাগের ‘জয়েন্ট টাস্ক ফোর্স আলফা (জেটিএফএ)’। (তথ্যসূত্র-ডব্লিউওএআই সান আনটনিও,অফিস অব পাবলিক এফেয়ার্স, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস)।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
