যুক্তরাষ্ট্রে বাড়ছে অবৈধ অভিবাসী, এক বছরে গ্রেফতার ১২ হাজার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ দিন দিন বেড়েই চলছে। গত বছর (২০২৩ সালে) উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে এক লাখ ৯১ হাজার ৬০৩ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই সংখ্যা ২০২২ সালের থেকে ৪১ শতাংশ বেশি। শুধুমাত্র কানাডা থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়।
এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ভিড় করছেন অভিবাসীরা। ফলে কম সুরক্ষিত এবং আরও বিস্তৃত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী পারাপারের সংখ্যা বাড়ছে।
তবে অভিবাসীদের বেশিরভাগ সীমান্ত পারাপারের বৈধ বন্দর ব্যবহার করছেন। তারপরও ২০২৩ সালে কানাডা থেকে ১২ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেফতার করা হয়। এই সংখ্যা আগের বছর গ্রেফতার হওয়া তিন হাজার ৫৭৮ জন থেকে ২৪১ শতাংশ বেশি।
বেশির ভাগ অবৈধ অভিবাসী শনাক্তকরণ এড়াতে কানাডা থেকে প্রবেশ করেন বলে জানা গেছে। গত তিন মাসে নিউ ইয়র্ক, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারের কাউন্টিগুলোতে সীমান্ত পারাপারের রেকর্ড পরিমাণ বেড়েছে।
মেক্সিকো থেকে কানাডায় ভ্রমণকারীদের প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হয় না। ফলে পরিচয় এড়াতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সোয়ান্টন সেক্টর নামে পরিচিত সীমান্তের ২৯৫ মাইল অংশ দিয়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের হার বাড়ছে।
এনওয়াই’র (নিউ ইয়র্ক) চ্যামপ্লেইনে এক নাগরিকের দেওয়া খবরের ভিত্তিতে ১০ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
ইউএস বর্ডার প্যাট্রোল সোয়ান্টন সেক্টরের চিফ পেট্রোল এজেন্ট রবার্ট গার্সিয়া ৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, ‘এজেন্টরা আমাদের কমিউনিটির সতর্কতার ওপর নির্ভর করে। আপনি যদি কিছু দেখেন তবে কিছু বলুন! ১-৮০০-৬৮৯-৩৩৬২ নম্বরে কল করুন।’
২০২৩ সালের ১ অক্টোবর থেকে তিন মাসে ‘সোয়ান্টন সেক্টর’ বর্ডার পেট্রোল এজেন্টরা ৫৫টি দেশের তিন হাজার ১০০ জনের বেশি লোককে গ্রেফতার করেছে।
এরই মধ্যে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভোররাতে নিউ ইয়র্কের কাছে বাংলাদেশ থেকে আসা চার পুরুষকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্কের ক্লিনটন, এসেক্স, ফ্র্যাঙ্কলিন, সেন্ট লরেন্স ও হারকিমার কাউন্টি, এবং নিউ হ্যাম্পশায়ারের কুস, গ্রাফটন ও ক্যারল কাউন্টি ও ভার্মন্ট নিয়ে ‘সোয়ান্টন সেক্টর’ গঠিত।
ফেডারেল কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় দুই হাজার ২০০ বর্ডার পেট্রোল এজেন্ট যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পর্যবেক্ষণ করে। এই সীমান্ত পাঁচ হাজার ৫২৫ মাইল প্রসারিত এবং বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত হিসেবে বিবেচিত।
বর্ডার পেট্রোল কর্মকর্তারা জানান, ১৫টি মিশন ২০২২ সালের অক্টোবর থেকে উত্তর সীমান্তে ৩৭ অভিবাসীকে উদ্ধার করেছে। গত দুই বছরে ইউএস-কানাডা সীমান্ত অতিক্রম করার সময় শিশু ও এক গর্ভবতী নারীসহ অন্তত এক ডজন অভিবাসীকে নদী বা জঙ্গলে মৃত পাওয়া যায়। যাদের মরদেহ বরফ হয়ে গিয়েছিল।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
