যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে হামলাকারী কে এই জব্বার?
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে বর্ষবরণ উৎসবে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে তদন্তসংশ্লিষ্টরা। এতে হতবাক করা তথ্য উঠে এসেছে। জানা গেছে, হামলাকারী মার্কিন সেনাবাহিনীরই কর্মী ছিলেন। দেশের হয়ে কাজ করেছেন অন্তত ১৩ বছর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন অভিযুক্ত শামসুদ-দীন জব্বার ৪২ বছর বয়সী। তিনি টেক্সাসের বাসিন্দা এবং মার্কিন নাগরিক। এ ব্যক্তি নিউ অরলিন্সে নববর্ষের দিন উৎসব উদযাপনকারীদের ওপর ট্রাক তুলে দেন। এরপর গুলি চালিয়ে ডজনখানেক আহত করেন। এদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনকে আনুষ্ঠানিক মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিরা গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
শামসুদ-দীন জব্বার ১৩ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। ওই সময় আফগানিস্তানেও মোতায়েন হন তিনি। সেখানে তালেবান নির্মূলে মার্কিন বাহিনীকে সফলতার সঙ্গে সহযোগিতা করেন।
জব্বার ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনাবাহিনীতে মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তারপর তিনি আর্মি রিজার্ভে আইটি বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। ২০২০ সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। অবসর গ্রহণকালে জব্বার স্টাফ সার্জেন্ট পদে অধিষ্ঠিত হন।
সেনাবাহিনীতে চাকরি করার আগে জব্বার ‘বিলম্বিত প্রবেশ কর্মসূচির’ অধীনে ২০০৪ সালে নৌবাহিনীতে তালিকাভুক্ত হন। কিন্তু এক মাস পরে তাকে ছাঁটাই করে দেওয়া হয়।
করপোরেট রেকর্ড দেখায়, জব্বার সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ব্যবসায় জড়িত ছিলেন।
নিউ অরলিন্সের ফেডারেল কর্মকর্তা এবং স্থানীয় আইন প্রয়োগকারীরা বলেছেন, জব্বার একা কাজটি করেননি। তারা জব্বারের সহযোগীদের খুঁজছেন।
এফবিআই বলেছে, জব্বারের ট্রাকে ইসলামিক স্টেটের পতাকা ছিল। হামলাটিকে সন্ত্রাসবাদের একটি সম্ভাব্য কাজ হিসেবে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা। ইসলামিক স্টেট বা আইএসআইএস সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী। তারা সারা বিশ্বে এ ধরনের হামলা চালিয়ে আসছে।
ঘটনার পর থেকে বিরতিহীন তদন্ত চলছে। হামলাকারীর পরিচয় এবং মার্কিন নাগরিকত্ব নিশ্চিতের পর তদন্তকারীরা বিস্মিত। জব্বার কেন এ ধরনের হামলা করলেন- এর কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না তারা। এদিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই জব্বার নিহত হওয়ায় জব্বারের মোটিভ উদঘাটন আরও দুরূহ হয়ে গেছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
