যুক্তরাষ্ট্রে বন্যা কেন এত মারাত্মক হলো, দায় কার?
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১১ জনে, আর এখনো নিখোঁজ রয়েছেন ১৭০ জনের বেশি। সবচেয়ে বিপর্যয়কর এলাকা কার কাউন্টি, যেখানে এক জেলাতেই নিখোঁজ ১৬১ জন। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
মর্মান্তিক বিষয় হলো- নিহত ও নিখোঁজদের অনেকে ছিল অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশু, যারা ছুটির দিনে ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি গার্লস ইয়ুথ ক্যাম্পে অংশ নিতে এসেছিল। এই ক্যাম্পটি বিশেষভাবে মেয়েদের জন্য পরিচালিত হয় এবং বন্যার সময় বহু শিশু-কিশোরী সেখানে অবস্থান করছিল।
বন্যার মাত্র দুই দিন আগে রাজ্য পর্যবেক্ষকরা ক্যাম্পটি পরিদর্শন করে অবকাঠামো ও নিরাপত্তা পরিকল্পনাকে ‘উপযুক্ত’ বলে ঘোষণা দিয়েছিলেন। অথচ, সেই ঘোষণার পরই ভয়াবহ জলোচ্ছ্বাসে গোটা এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে প্রশ্ন উঠছে- এই পূর্বাভাস থাকলেও কেন সময়মতো সতর্কতা জারি করা হয়নি? কেন জনগণকে প্রস্তুতির সুযোগ দেওয়া হয়নি?
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, গভর্নর অ্যাবট এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্যের জরুরি সতর্কতা ব্যবস্থা যথাযথভাবে কাজ করেছে কি না, তা খতিয়ে দেখতে আগামী মাসে আইনসভায় একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।
বিশেষজ্ঞদের মতে, ১৯২১ সালের পর এটিই টেক্সাসে সবচেয়ে প্রাণঘাতী মিষ্টি পানির বন্যা। সেবার সান অ্যান্টোনিও অঞ্চলে ৩৬ ঘণ্টায় প্রায় ৪০ ইঞ্চি বৃষ্টিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২১৫ জন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে একজন মেক্সিকান নাগরিকও রয়েছেন। তিনি অভিযোগ করেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং গণমাধ্যমের জিজ্ঞাসার জবাবে বিষয়টি এড়িয়ে গেছে। অনেক নাগরিক অভিযোগ করেছেন, তারা কোনো সতর্কতা পাননি, কিংবা তা এসেছে অনেক দেরিতে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যাকবলিত অঞ্চলকে ‘মেজর ডিজাস্টার এরিয়া’ হিসেবে ঘোষণা দিলেও আবহাওয়া দপ্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থার বাজেট কমানোর পক্ষেও যুক্তি তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এ ধরনের বাজেট কাটছাঁট ভবিষ্যতের জন্য বিপজ্জনক বার্তা দেয়।
এদিকে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগ কার কাউন্টির এ্ফএইচএ-সমর্থিত বাড়িগুলোর জন্য ৯০ দিনের ফোরক্লোজার স্থগিতাদেশ ঘোষণা করেছে এবং জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে কাজ করছে।
এই মর্মান্তিক দুর্যোগের পর অনেকেই প্রশ্ন তুলছেন- যদি সময়মতো সতর্কবার্তা, কার্যকর পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা থাকত, তবে কি এত প্রাণহানি এড়ানো যেত? কার ব্যর্থতায় এমন বিপর্যয় ঘটল? এই প্রশ্নগুলোর উত্তর এখন জনতার, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ দায় এড়ানোর সুযোগ নেই।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
