যুক্তরাষ্ট্রে প্রত্যেক মসজিদে ইফতারের ব্যবস্থা
প্রকাশিত: ৫ মে ২০১৯
চাঁদ দেখা সাপেক্ষে ৬ মে সোমবার থেকে রমজান শুরু হচ্ছে। এ উপলক্ষে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি চলছে। বড়-ছোট প্রায় সকল মসজিদেই ইফতার পরিবেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারাবী অনুষ্ঠিত হবে সারা আমেরিকায় ৩ সস্রিাধিক মসজিদেই। নিউইয়র্কসহ বিভিন্ন সিটির পুলিশ প্রশাসন এ উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।
অপরদিকে, বাংলাদেশি রেস্টুরেন্টসমূহে ইফতারি বক্সের ঘোষণা দেয়া হয়েছে। জ্যাকসন হাইটসে খাবার বাড়িতে ১৭ আইটেমের ইফতারি বক্সের মূল্য ধার্য করা হয়েছে ৭.৯৯ ডলার। যারা রেস্টুরেন্টে বসেই ইফতার করবেন তাদের জন্যে শরবত ফ্রি। বক্সে আইটেম থাকবে মুড়ি, বুট, পিঁয়াজো, বেগুনি, খেজুর, জিলাপি, পাকুরা, সেমাই, আঙ্গুর, আপেল, কলা, পেপে, তরমুজ, বাঙ্গি, মিস্টি ইত্যাদি।
এ রেস্টুরেন্টের অন্যতম মালিক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল জানান, শাহী হালিম, হাজির বিরিয়ানি, ফ্রাইড চিকেন, পাতলা খিচুরিও থাকবে নিয়মিত গ্রাহকদের জন্যে। এছাড়া, ক্যাটারিংতো সব সময়েই ডিসকাউন্টে সরবরাহ করা হচ্ছে।
জ্যাকসন হাইটসের হাটবাজার রেস্টুরেন্টের অন্যতম মালিক মহসিন ননী জানান, গত বছরের মত এবারও কমপক্ষে ১৬ আইটেমের ইফতারি বক্সের মূল্য ধার্য করা হয়েছে ৭.৯৯ ডলার। এছাড়া রেস্টুরেন্টে থাকবে গুট হালিমের পাশাপাশি চিকেন ও বিফ হালিম, ফ্রাইড চিকেন, ৬ রকমের জিলাপি, পাতলা খিচুরি এবং শরবত। সবকিছু তরতাজা হিসেবে পাবেন রোজাদাররা।
জ্যাকসন হাইটসের সন্নিকটে ৩৫ এভিনিউতে অবস্থিত তিতাস রেস্টুরেন্টের মালিক দিদারুল ইসলাম জানান, তার ইফতারি বক্সে থাকবে কমপক্ষে ১৮ আইটেম। মূল্য ৭.৯৯ ডলার করে। আর রেস্টুরেন্টে থাকবে বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি, খিচুরি এবং হালিমসহ রুচিদায়ক খাবার। পার্টি হলে রোজাদারদের জন্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট। এমনকি যারা বিভিন্ন ইভেন্টের জন্যে ইফতারের অর্ডার দেবেন তারা পাবেন সবচেয়ে বেশী ডিসকাউন্ট।
ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ডে আব্দুল্লাহ সুইটস এ্যান্ড রেস্টুরেন্টে ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম ধার্য করা হয়েছে ৫.৯৯ ডলার। এই রেস্টুরেন্টের মালিক আব্দুল্লাহ সুলতান জানান, অন্যবারের মত এবারও বিভিন্ন মসজিদ সামাজিক-সাংস্কৃতিক সংস্থা এবং পারিবারিক ইফতার মাহফিলের জন্যে বিশেষ ডিসকাউন্টে ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে।
একইভাবে পবিত্র রমজান উপলক্ষে প্রায় সবগুলো গ্রোসারিতেই বিশেষ মূল্যহ্রাসের তথ্য জানা গেছে। ব্রুকলীনের বাংলা নগর সুপার মার্কেটের মালিক মো. আনোয়ার হোসেন জানান, সবগুলো ইফতারি পণ্যের মূল্য কমিয়ে দিয়েছি। তিনি বলেন, সবচেয়ে ভালো খবর হচ্ছে, গত বছরের তুলনায় এবার খেজুরের দাম কমেছে। অনেক বেশী খেজুর আমদানি হওয়ায় এ সুবিধা পাবেন ক্রেতারা। একইভাবে বুট ও মসুরের ডালের দাম আমরাই কম নিচ্ছি। পিঁয়াজের মূল্য অপরিবর্তিত থাকবে।
একই এলাকার গ্রীণ সুপার মার্কেটের মোহাম্মদ জাহাঙ্গির জানান, রোজাদারদের সুবিধার্থে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সকল পণ্যে ডিসকাউন্ট দিচ্ছি। মাছ, মাংসেও থাকবে ডিসকাউন্ট। সারা বছরের ন্যায় রমজানে আমরা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছি।
এদিকে, নিউইয়র্ক সিটির ব্রুকলীন, ব্রঙ্কস, কুইন্স এবং ম্যানহাটানের ৭৫টিরও অধিক মসজিদে মুসল্লীর মধ্যে প্রতিদিনই ইফতার পরিবেশনের চূড়ান্ত কর্মসূচি গ্রহণের তথ্য জানা গেছে। মুসল্লী ও কর্মকর্তারা সে তালিকায় শরিক হয়েছেন। বেশ কটি মসজিদে তারাবির পর ডিনারের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে। অর্থাৎ মাগরিব থেকে ফজর পর্যন্ত মসজিদেই কাটাতে পারবেন মুসল্লীরা।
নিউইয়র্কে বাংলাদেশিদের সবচেয়ে বড় মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’র সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু হতে পারে সোমবার। শরিয়া বোর্ডের কর্মকর্তারা এ নিয়ে ব্যস্ত রয়েছেন। আশা করছি সকলে একইসাথে রোজা শুরু করতে সক্ষম হবো।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
