যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
অভিযুক্ত যুবক ডেল ও কামিংসকে (৩১) সোমবার বাফেলো সিটি কোর্টের জজ স্যামুয়েল পি ডেভিসের আদালতে হাজির করা হয়। এরিক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জে কিনের আবেদনে ৩ মে পর্যন্ত আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।
এদিন বিকেলে সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জে কিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি অটোমেটিক রাইফেল জব্দ করা হয়েছে। অস্ত্রটি বেআইনিভাবে তার দখলে ছিল। দুই বাংলাদেশিকে হত্যায় সেটি ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
বেআইনিভাবে অস্ত্র বহনের মামলায় দোষী সাব্যস্ত হলে ডেল ও কামিংসের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান। আর জোড়া খুনের ঘটনার দোষী সাব্যস্ত হলে আজীবন তাকে কারাগারে থাকতে হতে পারে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বাফেলোর জিনার স্ট্রিটের ১০০ ব্লকে গুলি করে হত্যা করা হয় সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল মিয়াকে (৪৩)।
বাবুল মিয়া সপরিবারে থাকতেন ম্যারিল্যান্ডে। সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন। আর ইউসুফ গত বছরের ডিসেম্বরে স্ত্রী ও দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য।
ঘটনার সময় তারা বাড়ির সংস্কার কাজ করছিলেন। গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন।
যে বাড়িতে কাজের সময় বাবুল ও ইউসুফের ওপর হামলা হয় তার পাশের একটি সিসিটিভির ভিডিও দেখে ঘাতককে শনাক্ত করে পুলিশ। পরে তাকে ধরিয়ে দিতে সাড়ে ৭ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
এদিকে ঘটনার পরদিন রোববার (২৮ এপ্রিল) জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভের দুই ঘণ্টা পরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গুলিতে নিহত সিলেটের আবু সালেহ মোহাম্মদ ইউসুফে সাত সন্তান রয়েছে। আর বাবুল মিয়ার দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন উভয়ের স্ত্রী।
নিউইয়র্ক সিটি থেকে ৩৯০ মাইল দূরে বাফেলো বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস সংলগ্ন এলাকা। কানাডা সীমান্ত ঘেঁষা জনপদ এটি।
সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্ক সিটি থেকে অনেক বাংলাদেশি কম দামে সেখানে বাড়ি কিনে বসতি গড়ছেন। জরাজীর্ণ বাড়ি মেরামত করে বাফেলো সিটির চেহারা পাল্টে দিচ্ছেন বাংলাদেশিরা। এই সিটিতেই স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা ছিল ইউসুফ ও বাবুল মিয়ার। কিন্তু তাদের খুনের ঘটনায় স্থানীয় কমিউনিটির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তার দাবি জানাচ্ছেন সেখানকারা বাসিন্দারা।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
