যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করল ২৫ দেশ
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫
বিশ্বের অন্তত ২৫টি দেশ যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের ডাক খাতের দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডাকযোগে পাঠানো পণ্যের ওপর থেকে শুল্ক অব্যাহতির নিয়ম বাতিল করায় এসব দেশ তাদের পরিষেবা স্থগিত করেছে।
মঙ্গলবার জাতিসংঘের ডাক খাত সংশ্লিষ্ট সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এই তথ্য জানিয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক এই সংস্থাটির ১৯২টি সদস্য দেশ রয়েছে। সদস্য দেশগুলোর ডাক বিভাগের মাঝে সহযোগিতা জোরদারে কাজ করে সংস্থাটি। ডাকযোগে পণ্য প্রেরণ স্থগিত নিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে লেখা এক চিঠিতে উদ্বেগ জানিয়েছে ইউপিইউ।
তবে বিশ্বের কোন কোন দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাকখাতের পরিষেবা স্থগিত করেছে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। যদিও অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ ইতোমধ্যে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো বন্ধের ঘোষণা দিয়েছে।
ইউপিইউয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২৫টি সদস্য দেশের ডাক অপারেটররা ইতোমধ্যে ইউপিইউকে যুক্তরাষ্ট্রে ডাকসেবা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে। ট্রানজিট সেবার অনিশ্চয়তার কারণে এসব দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।’’
আগামী ২৯ আগস্ট থেকে আন্তর্জাতিক চালানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ‘ডি মিনিমিস’ নামের ডাক খাতের শুল্কমুক্তির নিয়ম স্থগিত করা হবে বলে গত মে মাসে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের এই শুল্কমুক্তির নিয়ম কার্যকর হওয়ার কয়েক দিন আগে বিশ্বের বিভিন্ন দেশের ডাকযোগে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো স্থগিতকারী দেশের সংখ্যা জানিয়েছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রের ‘ডি মিনিমিস’ শুল্কমুক্তির আওতায় ৮০০ ডলারের নিচের পণ্যের চালান শুল্কমুক্ত ও হালকা নথিপত্রের মাধ্যমে দেশটিতে পাঠানো যেত। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এনডিটিভি
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
