যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে তৃতীয় দফায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে অন্তত ৮০ লাখ মানুষ অংশ নিয়েছিল বলে আয়োজকদের দাবি। অভিবাসন নীতি, সরকারি কর্মী ছাঁটাইসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৫০টি অঙ্গরাজ্যের রাজপথে নেমে আসে মানুষ। নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর শনিবারের (২৮ মার্চ) এই বৃহত্তর আন্দোলনের আয়োজক সংগঠক ইনডিভিজিবল। দেশটিতে তিন হাজারেরও বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন আয়োজকদের হিসাবে, ‘নো কিংস’ আন্দোলনের প্রথম দুই দফায় ব্যাপক জনসমাগম হয়েছিল। জুনে অনুষ্ঠিত প্রথম কর্মসূচিতে ৫০ লাখের বেশি এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেন। শনিবার তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সর্বশেষ কর্মসূচিতে অংশগ্রহণ আরও বেড়েছে। তাদের অনুমান, যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৩০০টির বেশি অনুষ্ঠানে অন্তত ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে ‘নো কিংস’ আন্দোলনের প্রধান সমাবেশে জনতার ঢল নেমেছিল। মিনেসোটা ক্যাপিটলের লন ও আশপাশের সড়কজুড়ে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। অনেককে উল্টো করে মার্কিন পতাকা ধরতে দেখা যায়, যা ঐতিহাসিকভাবে সংকট ও প্রতিবাদের প্রতীক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। তিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করেন, যা ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত রেনে গুড ও অ্যালেক্স প্রেটির স্মরণে লেখা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে শীতকালজুড়ে রাস্তায় নামা মিনেসোটার প্রতিবাদকারীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
গান শুরুর আগে স্প্রিংস্টিন নিহতদের জন্য শোক প্রকাশ করে বলেন, অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ সারা দেশে নতুন আশার সঞ্চার করেছে। আপনাদের শক্তি ও দৃঢ়তা আমাদের মনে করিয়ে দেয় এটাই আমেরিকা। এই দমনমূলক বাস্তবতা মেনে নেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের বড় শহর থেকে ছোট জনপদ সবখানেই ‘নো কিংস’ আন্দোলনের সমাবেশ দেখা গেছে। প্রায় ৮৫ লাখ মানুষের শহর নিউইয়র্ক সিটি থেকে শুরু করে পূর্ব আইডাহোর ছোট শহর ড্রিগস (জনসংখ্যা ২ হাজারেরও কম) সবখানেই মানুষ রাস্তায় নেমেছেন। উল্লেখযোগ্যভাবে, আইডাহোতেই ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।
ফিলাডেলফিয়াতে ‘নো কিংস’ র্যালিতে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়ায় রাস্তাঘাট কার্যত বন্ধ হয়ে যায়। শিকাগোতেও বড় সমাবেশ হয়, যেখানে ইনডিভিসিবল শিকাগো এবং আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন অব ইলিনয়সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। এছাড়া টেক্সাস এবং ডেট্রয়েটেও সমাবেশ হয়েছে। দক্ষিণ-পূর্ব মিশিগানজুড়ে দিনভর অন্তত ৪০টি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভ কর্মসূচি ইউরোপ, লাতিন আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ছড়িয়েছে। বিশ্বের এক ডজনেরও বেশি দেশে ‘নো কিংস’ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আয়োজক সংগঠন ইনডিভিসিবলের সহ-নির্বাহী পরিচালক এজরা লেভিন। তিনি বলেন, যেসব দেশে সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে, সেখানকার অংশগ্রহণকারীরা এই আন্দোলনকে ‘স্বৈরাচার নয়’ বার্তার সঙ্গে যুক্ত করে দেখছেন।
ইতালির রাজধানী রোমেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে স্লোগান দেন। সম্প্রতি মেলোনির নেতৃত্বাধীন সরকার বিচারব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি গণভোটের আয়োজন করে, যা আদালতের স্বাধীনতার জন্য হুমকি বলে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
বিক্ষোভকারীরা একই সঙ্গে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধেও অবস্থান নেন। বিভিন্ন ব্যানারে তারা ‘যুদ্ধমুক্ত বিশ্ব’ গড়ার আহ্বান জানান।
তবে হোয়াইট হাউস এই দেশব্যাপী বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে এসব সমাবেশকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের ফসল’ বলে দাবি করেন। তার ভাষ্য, এই তথাকথিত ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন’ নিয়ে শুধু তারাই মাথা ঘামায়, যাদের এগুলো কভার করার জন্য টাকা দেওয়া হয়।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
