যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড বেড়েছে যে কারণে
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দামে রেকর্ড ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দামে এমন ঊর্ধ্বগতি থেকে খুব শিগগির রেহাই পাচ্ছেন না ক্রেতারা। যদিও কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। কারণ গরুর সরবরাহ কম।
সর্বশেষ যুক্তরাষ্ট্রে ডিমের দামে রেকর্ড ঊর্ধ্বগতি হয়েছিল। তবে মারাত্মক বার্ড ফ্লু নিয়ন্ত্রণে আসার পর ডিমের সরবরাহ বাড়ায় দাম কমেছে। কিন্তু এবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে গরুর মাংসের দাম। এবার মাংসের দাম কমানো ডিমের তুলনায় অনেক কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত গরুর মাংসের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে প্রতি পাউন্ডে পৌঁছেছে ৯.২৬ ডলার। জুন মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, গত এক বছরে স্টেকের দাম বেড়েছে ১২.৪ শতাংশ এবং গরুর কিমার দাম বেড়েছে ১০.৩ শতাংশ।
ওয়েলস ফারগোর প্রধান কৃষি অর্থনীতিবিদ মাইকেল সোয়ানসন বলেন, গরুর মাংস ডিমের তুলনায় অনেক বেশি জটিল। ডিমের বাজার ‘করপোরেট আমেরিকার’ মতো নিয়ন্ত্রিত হলেও গরুর বাজার এখনো ‘ওয়াইল্ড ওয়েস্ট’-এর মতো।
গরুর মাংসের দাম বাড়ছে এক দশকের দীর্ঘ সংকটের ধারাবাহিকতায়—যার মধ্যে রয়েছে পশুর সংখ্যা কমে যাওয়া, দীর্ঘমেয়াদি খরা এবং আমদানিকৃত মাংসের ওপর নির্ভরতা, যদিও দেশজ চাহিদা স্থির থেকেছে।
টাইসন ফুডসের সিইও ডনি কিং বলেন, আমাদের অভিজ্ঞতায় এখনকার বাজার পরিস্থিতি গরুর মাংসের জন্য সবচেয়ে কঠিন।’ আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন (এএফবিএফ) জানায়, বর্তমানে মার্কিন গবাদি পশুর সংখ্যা গত ৭৪ বছরের মধ্যে সবচেয়ে কম। অনেক খামারি লাভের অভাবে গরু পালনের পেশা ছেড়ে দিচ্ছেন।
এএফবিএফর অর্থনীতিবিদ বের্ন্ট নেলসন বলেন, এই রেকর্ড মূল্যের মধ্যেও গরু পালনকারীদের মুনাফা খুবই কম। কারণ খাদ্যসহ অন্যান্য উৎপাদন খরচ অনেক বেশি।’ খরার কারণে ফুরিয়ে গেছে প্রাকৃতিক চারণভূমি, ফলে খামারিরা এখন গরুকে ঘাসের পরিবর্তে দামি খাদ্য খাওয়াতে বাধ্য হচ্ছেন।
অর্থনীতিবিদ সোয়ানসন জানান, বর্তমানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে আমদানিকৃত গরুর মাংস যুক্তরাষ্ট্রের মোট ভোগের প্রায় ৮ শতাংশ পূরণ করছে। অন্যদিকে ২০২৫ সালের মে মাসে গরুর মাংস রপ্তানি আগের বছরের তুলনায় ২২ শতাংশ হ্রাস পেয়েছে। সোয়ানসন বলেন, এটা এক বিশাল পরিবর্তন। কয়েক বছর আগেও আমরা আমদানি-রপ্তানিতে ভারসাম্য বজায় রেখেছিলাম। কিন্তু এখন আমেরিকার ভোক্তারা বিশ্বের সবচেয়ে দামী গরুর মাংস খাচ্ছে আর বাকি বিশ্ব আমাদের চাহিদা পূরণ করতে আগ্রহী।
মূল্য নিয়ন্ত্রণে কিছু খুচরা বিক্রেতা অভিনব পদক্ষেপ নিচ্ছে। গত মাসে ওয়ালমার্ট কানসাসের ওলাথে তাদের নিজস্ব গরুর মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু করেছে। এতে তারা সরাসরি সরবরাহকারীদের সঙ্গে কাজ করতে পারবে, ফলে মধ্যস্বত্বভোগী বাদ পড়বে এবং খরচ কমবে।
ওয়ালমার্টের ফুড বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন ল্যানি বলেন, এই কারখানা ওয়ালমার্টের মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ ‘রেডি-টু-কুক’ গরুর মাংস প্রক্রিয়াকরণ সুবিধা। এটি আমাদের গ্রাহকদের জন্য স্বচ্ছতা, মান এবং মূল্য নিশ্চিতে সাহায্য করবে।
টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডেভিড অ্যান্ডারসন বলেছেন, প্রযুক্তির মাধ্যমে বড় আকৃতির গরু উৎপাদনের সক্ষমতা বাড়লেও ২০২০ সালে শুরু হওয়া দীর্ঘ খরার কারণে দাম বেড়েছে পশু খাবারের। এর পর থেকে খরা অব্যাহত রয়েছে পশ্চিমাঞ্চলজুড়ে। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই স্বল্প লাভে পরিচালিত খামারগুলো চাপে পড়ে যায়। ফলে অনেক খামারি তাঁদের প্রজননক্ষম গরু জবাই করে দেন। ফলে তাৎক্ষণিকভাবে বাজারে গরুর মাংসের জোগান বাড়লেও কমে যায় গরুর সংখ্যা।
সূত্র : সিএনএন, এপি।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
