যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকিতে বলছেন ৭৬% ভোটার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও সরকারের পারফরম্যান্স নিয়ে নাগরিকদের মধ্যে হতাশা বাড়ছে। প্রায় অর্ধেক সংখ্যক মার্কিন নাগরিক মনে করেন, সরকার তাদের জীবনমানের উন্নয়নে তেমন কোনো কাজ করছে না। তিন-চতুর্থাংশ নাগরিক মনে করছেন, দেশটির গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে। এ রকম পরিস্থিতির মধ্যেই আর মাত্র আট দিন পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজের।
রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের জরিপে দেখা যায়, দেশটির প্রায় অর্ধেক সংখ্যক ভোটার সন্দিহান– আমেরিকার সরকার কোনো কাজ করছে কিনা। ৪৫ শতাংশ ভোটার বিশ্বাস করেন, দেশের গণতন্ত্র সাধারণ মানুষের স্বার্থে কোনো ভালো কাজ করছে না।
তিন-চতুর্থাংশ (৭৬%) ভোটার বলেছেন, গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটার বিশ্বাস করেন, দেশটি দুর্নীতিতে জর্জরিত। ৬২ শতাংশ বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণের পরিবর্তে নিজের এবং অভিজাতদের সুবিধার জন্য কাজ করছে।
নিউইয়র্ক টাইমস লিখেছে, এ ধরনের অনাস্থার পেছনে নানা কারণ রয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ট্রাম্পের মদদে সহিংস দাঙ্গা, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাঁর দোষী সাব্যস্ত হওয়া এবং ভোটে কারচুপি অব্যাহত রাখার অভিযোগ তোলার মতো ঘটনা গণতন্ত্রের ওপর ভোটারদের বিশ্বাসে ক্ষয় ধরছে।
এ ছাড়া অসহনীয় মুদ্রাস্ফীতি, বিভাজনমূলক সাংস্কৃতিক যুদ্ধ এবং ভূরাজনৈতিক সংকটের পাশাপাশি ভোটাররা আমেরিকার রাজনীতি এবং সরকার নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
এ ধরনের হতাশা থেকে ৫৮ শতাংশ মার্কিন ভোটার বিশ্বাস করেন, দেশের আর্থিক ও রাজনৈতিক ব্যবস্থার বড় পরিবর্তন বা ব্যাপক সংশোধন প্রয়োজন। নিউ অরলিন্সের একজন অস্থায়ী কর্মী সারা ওয়াশিংটন বলেছেন, তাঁর বয়স ২১ বছর। তাঁকে সব সময় বন্দুক সহিংসতার ভয় তাড়িয়ে বেড়ায়। তবে এটা বন্ধ করার জন্য রাজনীতিকরা কিছুই করছেন না।
এসব হতাশা ও ক্ষোভ সত্ত্বেও ভোটাররা আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেছেন। রিপাবলিকান, ডেমোক্র্যাট, স্বতন্ত্রসহ প্রায় ৮০ শতাংশ ভোটার বিশ্বাস করেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভুল হবে। দুই বছর আগের চেয়ে এ ক্ষেত্রে আস্থা বেড়েছে।
তবে খুব কম ভোটারই বলেছেন, গণতন্ত্র নিয়ে উদ্বেগ তাদের ভোটের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাত্র ৭ শতাংশ ভোটার বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
কমলা এগিয়ে
গতকাল প্রকাশিত এবিসি নিউজ/ইপসোসের সম্ভাব্য ভোটারদের মধ্যে জাতীয় জরিপে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ২ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে ইলেক্টোরাল কলেজ। জরিপে দেখা যাচ্ছে, কমলা ৪৯ শতাংশ আর ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের পছন্দ। কমলার জন্য আরেকটি সুখবর হলো, তাঁর সমর্থক কিছু গোষ্ঠী ভোট দেওয়ার দিকে ঝুঁকছে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
