যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার তার পরিবারের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, ৯/১১ এবং আফগানিস্তান ও ইরাকের ভয়াবহ যুদ্ধের সময় জর্জ ডব্লিউ বুশের পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে মার্কিন ইতিহাসের অন্যতম শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট হয়ে উঠেছিলেন ডিক চেনি।
বুশ প্রশাসন যখন তথকথিত ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’-এ যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করে, তখন এর অন্ধকার দিক হিসেবে উঠে আসে বন্দিদের গোপন হস্তান্তর, নির্যাতন এবং বিতর্কিত গুয়ান্তানামো বন্দিশিবিরের মতো বিষয়- যেখানে চেনির প্রভাবশালী অবস্থানন বিশেষভাবে আলোচিত হয়।
বামপন্থি অনেকের কাছেই তিনি ঘৃণ্য ব্যক্তিত্ব। জীবনের শেষের দিকে তিনি একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন, ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার চূড়ান্ত প্রচারণার বিরোধিতা করেছিলেন।
ডিক চেনির কন্যা একজন সাবেক কংগ্রেসম্যান লিজ চেনি জানিয়েছেন, তার পিতা ছিলেন দৃঢ় রিপাবলিকান, তবে তিনি ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ভোট দিয়েছিলেন।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসম্যান এবং প্রতিরক্ষা সচিব ডিক চেনি নিউমোনিয়া ও হৃদযন্ত্র ও রক্তনালিজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবারের এক বিবৃতির বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।
চেনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এতে আরও বলা হয়, কয়েক দশক ধরে ডিক চেনি আমাদের জাতির সেবা করেছেন। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ, ওয়াইমিংয়ের কংগ্রেসম্যান, প্রতিরক্ষা সচিব এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন।
ডিক চেনি ছিলেন ৪৬তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৪১ সালের ৩০ জানুয়ারি নেব্রাস্কার লিংকনে জন্মগ্রহণ করেন এবং পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াইমিংয়ে বেড়ে ওঠেন।
তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তবে, মর্যাদাপূর্ণ ইস্ট কোস্ট স্কুল থেকে ঝরে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত ওয়াইমিং বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি লাভ করেন।
১৯৮৯ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ কর্তৃক প্রতিরক্ষা সচিব নিযুক্ত হওয়ার আগে তিনি ওয়াইমিংয়ের প্রতিনিধি হিসেবে কংগ্রেসে ১০ বছর কাটিয়েছেন।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
