যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় যাচ্ছে
ঢাকা অফিস
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪
বাণিজ্য সম্প্রসারণ, শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা দূর করতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এতে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়-ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। তাঁর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক করবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বৈঠকে ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনের ওপর জোর দেওয়া হবে বলে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সফরের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সমকালকে বলেন, আগামী ২১ এপ্রিল ঢাকা আসবেন ব্রেন্ডান লিঞ্চ। বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে। সেভাবেই ঢাকা প্রস্তুতি নিচ্ছে।সূত্র জানায়, ওয়াশিংটনের বিশ্বাস, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের বিশাল বাজার দখল করে রেখেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন-ইউএসটিআর তদন্তের আহ্বান জানায়। পরে গত মার্চে বাংলাদেশ বিষয়ে শুনানি হয়। যদিও এ তদন্তকে চক্রান্ত ও ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে দেখছে ঢাকা। শুনানিতে বাংলাদেশ দাবি করেছে, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দীর্ঘদিন ঢাকা তৈরি পোশাক শিল্পের ব্যবসা করে আসছে। মানদন্ডের ক্ষেত্রেও বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, বাংলাদেশের শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের ঢাকা সফরে শ্রম পরিস্থিতির উন্নয়ন নিয়ে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। এ সময় শ্রম পরিবেশের সত্যিকারের উন্নয়ন দেখার বার্তা পৌঁছে দেয় তারা। বিশেষ করে সমাবেশ ও ট্রেড ইউনিয়ন করার অধিকার, ট্রেড ইউনিয়ন নিবন্ধন আইন সংশোধন নিয়ে উদ্বেগ তুলে ধরে যুক্তরাষ্ট্র। গত বছর সেপ্টেম্বরে দু’দেশের সপ্তম টিকফা বৈঠকেও শ্রম অধিকার এবং আইন সংস্কারে অবস্থান তুলে ধরেছিল ওয়াশিংটন। এবারের বৈঠকে গতবার নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বাংলাদেশে তথ্য সুরক্ষা আইন নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, আইনটি হলে তাদের দুই হাজারের বেশি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে। সূত্র জানায়, এবারের বৈঠকেও এ বিষয় তুলে ধরবে ওয়াশিংটন। এ ছাড়া বাংলাদেশে নকল পণ্য তৈরি নিয়ে বেশ কয়েক বছর ধরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এসব পণ্যের কারণে ব্যবসা হারাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। ফলে মেধাস্বত্বের পাশাপাশি কপি রাইটস আইন, আমদানি-রপ্তানি নীতিসহ বাণিজ্য-সংক্রান্ত আইন ও বিধি যুগোপযোগী করার প্রক্রিয়ায় যুক্ত থাকতে চায় যুক্তরাষ্ট্র।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টিকফা বৈঠকের বিষয়ে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি রাখছে। শ্রম ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থার দেওয়া পথনকশা অনুযায়ী সংস্কার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হবে। বৈঠকে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা চাইবে ঢাকা।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
