যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬
ইরান যুদ্ধকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্ট সঞ্চালক জো রোগান। তিনি বলেছেন, এ যুদ্ধের কারণে মার্কিন নাগরিকেরা ‘প্রতারিত’ বোধ করছেন। তারা ভাবছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে এ নিয়ে ‘প্রতারণা’ করেছেন।
গত মঙ্গলবার তার শোতে রোগান বলেন, ট্রাম্প নির্বাচনের সময় যে ধরনের নীতি প্রচার করেছিলেন, এ যুদ্ধ ঠিক তার উলটো।
রোগান বলেন, ‘এটি স্রেফ উন্মাদনা বলে মনে হচ্ছে।’ ২০২৪ সালের নির্বাচনে জো রোগান ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। এখনো মাঝেমধ্যে তাদের মধ্যে খুদে বার্তায় যোগাযোগ হয়।
এই পডকাস্টার বলেন, ‘ট্রাম্প নির্বাচনের আগে প্রচার চালিয়েছিলেন, তিনি আর যুদ্ধ চান না। প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব কাণ্ডজ্ঞানহীন ও অর্থহীন যুদ্ধ বন্ধ করার। অথচ এখন আমরা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছি, যার কোনো সুনির্দিষ্ট কারণও আমাদের জানা নেই।’
রোগান এ সমালোচনা এমন সময়ে করলেন, যখন ১২ দিনের এ যুদ্ধ চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। জনমত জরিপ বলছে, অধিকাংশ মার্কিন এই যুদ্ধ পছন্দ করছেন না। যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানরা বেশ চাপে পড়েছেন।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল ৩ দশমিক ৫৮ ডলার। মাত্র এক সপ্তাহে দাম বেড়েছে ৩৮ সেন্ট। এ যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ এ পথ দিয়েই যায়।
২০২৪ সালে নির্বাচনী প্রচারের শেষ দিনগুলোতে জো রোগান ট্রাম্পকে বেশ এগিয়ে দিয়েছিলেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে সমর্থন জানান। তিনি ট্রাম্পের দীর্ঘ তিন ঘণ্টার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। তবে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই রোগান মাঝেমধ্যে তার সমালোচনা করেছেন। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তাকে বেশ সন্দিহান হতে দেখা যাচ্ছে।
গত ডিসেম্বরে হোয়াইট হাউসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে লাগানো একটি নতুন ফলককে রোগান ‘স্রেফ পাগলামি’ বলে অভিহিত করেন।
গত জানুয়ারি মাসে মিনিয়াপোলিসে আইসিই (আইস নামে পরিচিত) এজেন্টের গুলিতে রেনি নিকোল গুডের মৃত্যুর ঘটনাকে তিনি ‘সব দিক থেকেই ভুল’ বলে মন্তব্য করেন। এ সময় তিনি মিনেসোটার বৃহত্তম শহরে পরিচালিত ফেডারেল অভিবাসন দমন অভিযানকে নাৎসি জার্মানির গেস্টাপো বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন।
তবে, গত মঙ্গলবার রোগান সরাসরি ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ইরান যুদ্ধের সঙ্গে জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতার করা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তুলনা করে জো রোগান বলেন, ‘কোনোটিই যৌক্তিক ছিল না।’ তবে মাদুরোকে গ্রেফতারের বিষয়টিতে ‘অন্তত স্পষ্টতা ছিল।’
রোগান বলেন, ‘তারা ভেতরে ঢুকল, তাকে অপহরণ করল এবং বের করে নিয়ে এল। কিন্তু এটা (ইরান যুদ্ধ) একেবারেই পাগলামি।’
তবে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে রোগানের মতো প্রভাব আর কারও নেই। ট্রাম্প নিজেও অতীতে রোগানের গুরুত্ব স্বীকার করেছেন। ২০২৪ সালে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (রোগান) বর্তমানে (যুক্তরাষ্ট্রের) সবচেয়ে বড় (প্রভাবশালী) ব্যক্তি।’
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট অত্যন্ত সাহসের সঙ্গে ইরানের ‘দুর্বৃত্ত’ শাসকগোষ্ঠীর তরফ থেকে আসা প্রাণঘাতী হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করছেন এবং এটিই ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রকৃষ্ট উদাহরণ।
স্পটিফাইতে রোগানের অনুষ্ঠান ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট।
রোগানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বেশ জটিল। ২০২০ সালের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের সময় তিনি প্রগতিশীল নেতা সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দিয়েছিলেন এবং তিনি নিজেকে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিবন্ধন করেননি বলে জানান।
রোগানের অনুষ্ঠানটি কেবল রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং সেখানে কৌতুক, এলোমেলো আলাপচারিতা এবং কোয়ান্টাম মেকানিকসের মতো জটিল বিষয় নিয়েও আলোচনা হয়। তবে কিছু বিষয়ে জো রোগানের ডানপন্থী দৃষ্টিভঙ্গি এবং তার ব্যাপক সম্পৃক্ততার কারণে বুধবার সকাল পর্যন্ত তার সর্বশেষ পডকাস্টটি ইউটিউবে ৩ লাখ ৫০ হাজারের বেশিবার দেখা হয়েছে। এটি তাকে রক্ষণশীল রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেছে।
টাকার কার্লসন, মেগিন কেলি ও ক্যান্ডেস ওয়েন্সের মতো পরিচিত রক্ষণশীল পডকাস্টাররা এই যুদ্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ওয়েন্সের ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন’ শিরোনামের ভিডিওটি ইউটিউবে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
