যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় জন্ম নিচ্ছে ‘শয়তানের অক্ষশক্তি’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৪
বিশ্বব্যাপী সব দেশের মাথার ওপর ছড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশকিছু শত্রুও তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা। নিজ স্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রুদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন, ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসাই এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবিলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম দিচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষক বর্ণনা করছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে।
ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল ২০১৫ সালে। সে সময় সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে এই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সখ্যতা তৈরি হয়। এরপর ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব। যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান-রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকটুভাবে চোখে পড়ার মতো। কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে, সেখানে ইরান একটি ইসলামি মৌলবাদী দেশ।
ভূরাজনৈতিক বাস্তবতার জেরে ইরান-রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুঁচে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া-ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। ২০২২ সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান। আর রাশিয়াই প্রথম কোনো অমুসলিম দেশ, যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে।
সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেইজিং। রাশিয়ার সঙ্গে তো আগে থেকেই সখ্যতা ছিল, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্যে ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন। ২০২১ সালে কৌশলগত সহযোগিতা চুক্তিও করেছে এই দুই দেশ। এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং।
সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হলো- বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একসুরেই কথা বলছে এই তিন দেশ, সমর্থন করছে একে অন্যকে। গেল ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃসার্থভাবে সমর্থন করেছে চীন। বাদ যায়নি রাশিয়াও। তেহরানের আত্মরক্ষার জন্য সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল মস্কোর পক্ষ থেকে।
বিশ্লেষকরা বলছেন চীন, রাশিয়া ও ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনিসংকেত। এই ত্রি-শক্তির শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পোক্ত হয়, তাহলে নিশ্চিতভাবেই বিশ্বব্যবস্থার একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে আমেরিকা।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
