যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ মে ২০২৬
যুক্তরাষ্ট্র সরকার আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা শিথিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত। খবর বিবিসির। বুধবার যুক্তরাষ্ট্র সরকার জানায়, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিশ্বকাপ দর্শকদের ক্ষেত্রে এই বন্ড আর প্রযোজ্য হবে না। গত বছরের আগস্টে চালু হওয়া নীতিমালার আওতায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পেতে নিরাপত্তা জামানত হিসেবে অর্থ জমা দিতে হতো। সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের টিকিট কিনে ফিফা পাস কর্মসূচিতে যুক্ত হওয়া যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড মওকুফ করা হয়েছে। তিনি আরও জানান, খেলোয়াড়, কোচ এবং সহায়ক কর্মীদের মতো দলীয় সদস্যদের ক্ষেত্রেও আগেই এই বন্ডের শর্ত তুলে নেওয়া হয়েছিল। মোরা নামদার বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ সহজ করতেই আমরা কাজ করছি।’
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপ টিকিট থাকলেও দর্শনার্থীদের নিয়মিত ভিসা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচটি দেশ আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া, এই ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শনার্থী দেশটিতে ভ্রমণ করতে পারেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে শুরু হবে টুর্নামেন্টের ম্যাচ।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
