ম্যানচেস্টার ডার্বি জিতে শীর্ষে ম্যানসিটি
খেলা ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
ম্যানসিটির জয় উল্লাসবুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বি জিতে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে ম্যানসিটি। ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখে লিভারপুলের (৮৮) চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট তাদের।
প্রথম ম্যানচেস্টার ডার্বি শেষেও বাজে সময় কাটিয়ে উঠতে পারেননি ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। লিগে টানা দ্বিতীয় হারে সেরা চারে থেকে পরের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় আরও বড় ধাক্কা খেলো তার দল। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ৯ ম্যাচে সপ্তম হার দেখলো ইউনাইটেড।
বের্নার্দো সিলভা ও লেরয় সানের দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে ম্যানসিটি। দ্বিতীয় গোলে ৫ বছর আগের গড়া নিজেদের রেকর্ড ভেঙেছে সিটিজেনরা। ইংল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব হিসেবে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে তারা, এটি ছিল তাদের ১৫৭তম গোল।
এভারটনের কাছে গত রবিবার ৪-০ গোলে হেরে যাওয়া দল এবার ঢেলে সাজান সুলশার। ৫টি পরিবর্তন আনেন ম্যানইউ কোচ। জয়ে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করে গেছে তারা। পল পগবার চমৎকার পাসে জেসি লিনগার্ডের ভলি গোলবারের পাশ দিয়ে চলে যায়। সিটি গোলরক্ষক এডারসন দারুণ দক্ষতায় থামান মার্কাস র্যাশফোর্ডকে।
প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সিটি আক্রমণে জ্বলে ওঠে। ডেভিড সিলভা ও সের্হিও আগুয়েরো সমন্বিত চেষ্টায় তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল পাঠান রহিম স্টারলিংয়ের কাছে। কিন্তু ইংল্যান্ড ফরোয়ার্ড ৮ গজ দূর থেকে পরাস্ত করতে ব্যর্থ হন দেভিদ দে গেয়াকে।
বিরতির পর পঞ্চম মিনিটে ফের্নান্দিনিয়ো চোট নিয়ে মাঠ ছাড়লে বদলি নামেন সানে। কিছুক্ষণ পরই এগিয়ে যায় ম্যানসিটি। ৫৪ মিনিটে ইকে গুন্ডোগানের বাড়ানো বলে ডান দিক থেকে লুক শকে পেছনে ফেলে ডে গেয়ার পাশ দিয়ে জালে বল পাঠান। এই মৌসুমের ১৩তম গোল করেন তিনি।
কয়েক মিনিট পর এডারসনের কঠিন পরীক্ষা নেন পগবা। দুর্দান্ত সেভে ফরাসি মিডফিল্ডারকে লক্ষ্যভ্রষ্ট করেন ম্যানসিটি গোলরক্ষক। অবশ্য প্রথমার্ধের মতো ম্যানইউর প্রাণবন্ত পারফরম্যান্স দেখা যায়নি দ্বিতীয়ার্ধে। তাতে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় স্বাগতিকদের। ৬৬ মিনিটে সানের নিচু শট দে গেয়ার বুটে লাগলেও জালে জড়ায়।
বদলি নেমে রোমেলু লুকাকু লক্ষ্যে শট নিলেও এডারসন তাকে আটকে দেন। তাতে টানা তৃতীয় ম্যাচে একটিও গোলের দেখা না পেয়ে হার মানে ম্যানইউ।
সেরা চারে থাকার লড়াইয়ে রবিবার চেলসির বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন পরীক্ষা দিতে হবে ম্যানইউকে। চতুর্থ স্থানে থাকা ব্লুদের (৬৭) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা, ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আর বার্নলি, লিচেস্টার সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে শেষ তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা জিতবে ম্যানসিটি। গোল ডটকম
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
