ম্যাচ শেষ করে আসতে পারার সন্তুষ্টি সাকিবের কণ্ঠে
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
লক্ষ্যটা ছিলো ৩২২ রানের, জিততে হলে গড়তে হবে রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে ৩২২ রানের বেশি ম্যাচ তাড়া করে জেতার নজির ছিলো মাত্র একটি। তাও ৮ বছর আগে, ২০১১ সালের বিশ্বকাপে। তাই কাজটা ছিলো অনেক কঠিন।
শুধু বিশ্বকাপ বলা কেন, নিজেদের ওয়ানডে ইতিহাসেই এত বেশি রান তাড়া করে আগে জেতেনি বাংলাদেশ দল। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করে জয়ের ম্যাচটিই বাংলাদেশের পক্ষে সেরা। ফলে ক্যারিবীয়দের করা ৩২১ রানের সংগ্রহ তাড়া করে জিততে হলে গড়তে হতো ইতিহাস।
সেই ইতিহাস ঠিকই গড়েছে বাংলাদেশ। আর তা সম্ভব হয়েছে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে। বল হাতে ২ উইকেট নেয়ার পর তিনি ব্যাট হাতে খেলেছেন ৯৯ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়ে মাত্র ৬৯ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন দাসও।
বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে অবধারিতভাবেই সাকিব জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার। ম্যাচশেষে নিজের পুরষ্কার গ্রহণ করতে এসে সাকিবের কণ্ঠে ঝরেছে ম্যাচ শেষ করে অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারার সন্তুষ্টি।
তিনি বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসাটা অনেক বেশি সন্তুষ্টির। আমি তিন নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক কাজ করেছি। ভালো লাগছে যে তা মাঠেও দেখাতে পারছি। আমি জানি যে, তিন নম্বরে ব্যাট করলে আমি আরও অনেক বেশি সুযোগ পাবো, লম্বা সময় ব্যাট করার সময় পাবো।’
ব্যাট হাতে ৩৮৪ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা পারফরমার সাকিব আল হাসান। তবু তিনি মনে করছেন এখনও সম্ভব আরও ভালো করা। সে লক্ষ্যেই এগুচ্ছেন তিনি।
সাকিবের ভাষ্যে, ‘আগে দেখা যেত, পাঁচ নম্বরে ব্যাট করলে আমাকে ব্যাটিংয়ে নামতে হতো ৩০ বা ৪০ ওভার পরে। যেটা আমার জন্য আদর্শ জায়গা নয়। এছাড়া আমি আমার বোলিং নিয়েও কাজ করছি। এ মুহূর্তে আমি বলবো আমার পারফরম্যান্স ঠিক আছে, তবে আরও ভালো করা সম্ভব।’
এসময় মাঠে উপস্থিত প্রবাসী বাঙালি সমর্থকদের ব্যাপারে সাকিব বলেন, ‘পুরো বিশ্বকাপজুড়েই সমর্থকরা দুর্দান্ত। তারা মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি তারা সামনের ম্যাচগুলোতেও মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাবে।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
