মোদি না অন্য কেউ, অপেক্ষা আর কয়েক ঘণ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আছে পুরো দেশের মানুষ। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিই আসছেন নাকি ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে অন্য কেউ নয়াদিল্লির দখল নেবেন? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে। বুথফেরত সমীক্ষার সম্ভাবনাকে পেছনে ফেলে আজ সরাসরি এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা। বৃহস্পতিবার বেলা যত বাড়বে, ততই স্পষ্ট হয়ে যাবে কার দখলে যাচ্ছে দিল্লি। তবে এর জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। সারাদেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফার নির্বাচন শেষে আজ ফল ঘোষণা হবে।
সাত দফার নির্বাচনের শেষের দিন থেকেই অবশ্য সামনে এসেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার ফলাফল। ওই ফলাফলের হিসাবে বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে থাকতে দেখা গেছে শাসকদল এনডিএ জোটকেই। দেশজুড়ে ভাল ফল করতে চলেছে বিজেপি, এমনটাই অভিমত পাওয়া গেছে বেশির ভাগ বুথফেরত সমীক্ষাতে।
বুথফেরত সমীক্ষার এই প্রভাব দেখা গেছে এনডিএ নেতা-কর্মীদের মধ্যেও। শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে জোটবদ্ধ থাকার একটা প্রচেষ্টা ছিল মঙ্গলবারের এনডিএ বৈঠকেও। বিভিন্ন সূত্র বলছে, সেখানেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ছোট একটি বৈঠকও করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি একটি বৈঠক সেরেছেন বিদায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমলাদের সঙ্গেও।
কোন পথে যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, আগের এনডিএ সরকার থেকে কতটা আলাদা হবে ভবিষ্যত সরকারের নীতি, সেই নকশাও নাকি তৈরি করে ফেলেছেন মোদি-অমিত শাহ জুটি। নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ার জন্য দেশের জনতাকে আগাম অভিনন্দন জানিয়ে দিয়েছেন বিদায়ী সরকারের বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও।
বুথফেরত সমীক্ষার ফল সামনে আসার পর শাসক দলের মধ্যে আবেগে ভাসার প্রবণতা দেখা দিলেও কর্মী সমর্থকদের চাঙ্গা করতে বিরোধীদের মধ্যে তৎপরতার কোনও অভাব নেই। ভোট শেষ হওয়ার পরই ইভিএম কারচুপির প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করে স্ট্রং রুম পাহারা দেওয়ার ডাক দিয়ে বিরোধীরা তাদের দলীয় কর্মী-সমর্থকদের হতাশা ঢাকার চেষ্টা করেছেন।
অন্যদিকে, ফলাফল সামনে আসার পর বিরোধীদের কী কৌশল নেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে একের পর এক ম্যারাথন বৈঠক। ভোটের পরই সামনে আসবে মহাজোটের চরিত্র, যার মেরুদণ্ড হবে বিজেপি বিরোধিতা। এই কথাই বার বার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নায়ড়ু, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লারা। ভোট পরবর্তী জোটের ছবিই যেন স্পষ্ট হল গত কয়েকদিনে চন্দ্রবাবু নায়ড়ুর গতিবিধিতে।
ভোটের আগেই ভোট পরবর্তী জোট সমীকরণ নিয়ে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছিলেন চন্দ্রবাবু। তা যেন আরও তীব্রতা পেল ১৯ মে শেষ দফার ভোটের পরই। সুদূর দক্ষিণ থেকে কখনও কলকাতা, কখনও নয়াদিল্লি, কখনও লক্ষ্ণৌও, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়িয়েছেন তিনি।
মঙ্গলবারই নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের একজোট করে একটি বৈঠক সেরে ফেলেছেন তিনি। সেই বৈঠকে কংগ্রেস ছাড়াও ছিলেন তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল কনফারেন্স, তেলুগু দেশম, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দলসহ আরও বিভিন্ন বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা। বিজেপি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে একক বৃহত্তম দল হলেও যাতে কোনও অতিরিক্ত সুবিধা না পায়, সেই কৌশলের কথাই বলা হয়েছে বৈঠকে। সূত্রের খবর এমনটাই জানাচ্ছে।
বুথফেরত সমীক্ষার ফল আসল ফলাফলের সঙ্গে মিলছে না এমন ঘটনার নিদর্শনও আছে অনেক। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া আর ব্রাজিলে ঘটেছিল এমন ঘটনা। বুথফেরত সমীক্ষা বলল এক, হল আর এক। ভারতের নির্বাচনেও এমন ঘটনা নতুন নয়। অনেকে বলছেন, ২০০৪-এর লোকসভা নির্বাচনের কথা। সেই নির্বাচনেও ক্ষমতায় ফিরবে এনডিএ সরকারই, এমনটাই বলেছিল বুথফেরত সমীক্ষা। যদিও তা মেলেনি। উল্টো তৈরি হয়েছিল মনমোহনের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এ রকম কিছু হবে, সেই আশাতেই বুক বেঁধে আজ ভোটগণনার দিকে কড়া নজর রাখছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। নজর রাখছে সাধারণ মানুষও।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
