মোদির শপথে আমন্ত্রণ পাচ্ছেন না ইমরান খান
প্রকাশিত: ২৮ মে ২০১৯
গত সপ্তাহেই ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এলো। দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একই সঙ্গে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
ভোটে জেতার খবর সামনে আসতেই টুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর রোববার মোদিকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফোন করে শুভেচ্ছা জানানোয় মোদি পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন।
ফোনে দু'দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ইমরান। তবে মোদি অবশ্য জানিয়েছেন যে, আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা দরকার। দু'দেশের মধ্যে শান্তি স্থাপনের আগে পাকিস্তানকে বিশ্বাস অর্জন করতে হবে ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
কিন্তু এত কিছুর পরেও দু'দেশের মধ্যে হয়তো আগের মতো আর স্বাভাবিক সম্পর্ক তৈরি হচ্ছে না। এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। আগামী ৩০ জুন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। কিন্তু তার শপথ অনুষ্ঠানে ইমরানকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
৩০ মে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন মোদি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যেই অতিথি নিমন্ত্রণের তালিকাও প্রায় তৈরি হয়ে গেছে। বিমসটেক গোষ্ঠীভুক্ত ছয় দেশ বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এসব দেশের নেতারা ছাড়াও বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্টদেরও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমন্ত্রিতদের এই তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো নেতারাও। তারা প্রত্যেকেই মোদির জয়ের পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এই তালিকা থেকে বাদ পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মোদির শপথ গ্রহণে ইমরান খান ডাক পাননি তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও নিশ্চিত করেছে। ২০১৪ সালে মোদি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তখন সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। সে সময় তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এবার আমন্ত্রিতদের তালিকা নাম নেই ইমরান খানের।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
