মেয়াদ শেষ হওয়ার ১৩ মাস পর টনক নড়লো বাফুফের
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
ফিফার গোল প্রজেক্ট-২ এর আওতায় আর্টিফিশিয়াল টার্ফ স্থাপনের জন্য মতিঝিলে বালুর মাঠটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে ১০ বছরের জন্য লিজ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০০৮ সালের ১৬ জানুয়ারি থেকে দিন গণনা শুরু হয়ে ১০ বছর মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালের ১৫ জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার বছর পার হলেও সরকারি এ জায়গার লিজের চুক্তি নবায়ন করেনি বাফুফে। নিয়ম অনুযায়ী লিজ নবায়ন করতে চাইলে মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই মাস আগে নতুন চুক্তি বাধ্যতামূলক।
বাফুফের অবশ্য ঘুম ভেঙেছে অনেক পরে। আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৩ মাস পর বাফুফে চুক্তি নবায়নের জন্য চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. মাসুদ করিম বরাবর লেখা চিঠিতে চুক্তি নবায়নের আবেদন করেছে বাফুফে।
বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠের জায়গার পরিমাণ প্রায় ৫ বিঘা। এ জায়গা লিজের চুক্তিপত্র ফিফায় পাঠানোর পরই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এখানে আর্টিফিশিয়াল টার্ফ স্থাপন করে। ২০১২ সালের ৬ মার্চ আর্টিফিশিয়াল টার্ফ উদ্বোধন করেছেন ফিফার তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্লাটার। উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৎকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঝাং জিলং।
ফিফা যে টার্ফ স্থাপন করেছে বালুর মাঠে, তার স্থায়িত্ব ৭ বছরের মতো। এই টার্ফের উপর দিয়ে যাচ্ছে প্রচন্ড ধকল। নারী ফুটবল দল সারাবছর এখানে অনুশীলন করে। আশপাশের অনেক ক্লাবও অনুশীলন করে এই টার্ফে। এলাকার কিশোররাও এখানে নিয়মিত ফুটবল খেলে বাফুফের সঙ্গে সমন্বয় করে। এর বাইরে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানও বাফুফের কাছ থেকে বরাদ্দ নিয়ে ফুটবল খেলার আয়োজন করে এই টার্ফে।
অতি ব্যবহারে ইতিমধ্যেই টার্ফের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুতই এই টার্ফ সংস্কার প্রয়োজন। আর ফিফা সংস্কার করতে আসলেই চাইবে জায়গার নতুন চুক্তিপত্র। যে কারণে মেয়াদ শেষ হওয়ার ১৩ মাস অতিক্রমের পর টনক নড়েছে বাফুফের।

জাতীয় ক্রীড়া পরিষদ বালুর মাঠ লিজে যে শর্তগুলো দিয়েছিল বাফুফেকে, তার প্রধান শর্তই উপেক্ষা করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। বিনা মূল্যের লিজ চুক্তির প্রধান শর্ত ছিল জমির খাজনা পরিশোধ করবে বাফুফে। নতুন লিজ নবায়ন করতে হলে গত ১০ বছরের খাজনা প্রদানের হালনাগাদ কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। কিন্তু বাফুফে গত ১০ বছরে কোনো খাজনাই পরিশোধ করেনি।
জাতীয় ক্রীড়া পরিষদে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে জানা গেছে, গত ১০ বছরে এক টাকাও খাজনা দেয়নি বাফুফে। নতুন করে লিজের চুক্তি নবায়নের আগে বাফুফের কাজে খাজনা না দেয়ার কারণ জানতে চেয়ে অবশ্য সঠিক জবাব পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ।
বাফুফে কেন খাজনা দেয়নি? ‘খাজনা দেয়া হয়নি। নতুন করে লিজের চুক্তি হলে এই ১০ বছরের খাজনা দেয়ার সময় বকেয়াটাও পরিশোধ করে দেবো। জাতীয় ক্রীড়া পরিষদকে তা জানিয়েছি’-বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
লিজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১৩ মাস পর কেন নবায়নের আবেদন করলেন? এমন প্রশ্নের জবাবে বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘নানা কারণে হয়ে উঠেনি। এখন আমরা নবায়নের উদ্যোগ নিয়েছি।’
খাজনা না দেয়া এবং মেয়াদ শেষ হওয়ার ১৩ মাস পর নবায়নের আবেদন করার পরও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি তাতে অনুমোদন দিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত ফাইলে সই করেছেন পরিষদের নতুন চেয়ারম্যান।
এ সপ্তাহের মধ্যেই চুক্তি নবায়নের মাধ্যমে বালুর মাঠ আরো ১০ বছরের জন্য লিজ পাচ্ছে বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদসূত্রে জানা গেছে, আগের ১০ বছর লিজের সব শর্ত বাফুফে না মানায় চুক্তি নবায়নের সময় কিছু শর্ত যোগ করবে তারা।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
