মেয়রের শীর্ষ ঘনিষ্ঠদের বাড়িতে এফবিআই’র অভিযান
হাসান মাহমুদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
এনওয়াইপিডির কমিশনারের ফোন জব্দ * দুই ডেপুটি মেয়র তালিকায়
নিউইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস-এর ‘ইনার সার্কেল’ হিসেবে অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী শীর্ষ ঘনিষ্ঠদের বাড়িতে ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই সাঁড়াশি অভিযান চালিয়েছে। এর মধ্যে নিউইয়র্ক পুলিশ এনওয়াইপিডি’র কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান এবং অ্যারিক অ্যাডামসের দুই ডেপুটি মেয়রের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। বুধবার ভোররাত ৫টায় এই অভিযান চালানো হয় বলে গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এনওয়াইপিডির মুখপাত্র। অভিযানকালে তাদের বাড়ি থেকে মোবাইল ফোন, বিভিন্ন ডিভাইস, লেপটপ জব্দ করে নিয়ে যায় এফবিআই। তদন্তের অংশ হিসেবে ব্যবহৃত ই-মেইলও রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার এই অভিযানের বিষয়টি সিটির শীর্ষ মহলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। এতে করে দিনভর নানা ধরনের গুঞ্জন তৈরি হয়। নিউইয়র্কে এর আগে একযোগে এমন শীর্ষ কর্মকর্তাদের বাড়িতে এধরনের অভিযানের কোন নজির নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল মেয়র তাঁর অফিস ত্যাগ করার সময় মূল ধারার সাংবাদিকরা তাকে ঘিরে অভিযানের বিষয়ে নানা তথ্য জানতে চেয়েছেন।
এফবিআইয়ের অভিযানে নিউইয়র্ক সিটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডেপুটি মেয়র ফিল ব্যাঙ্কস এবং শিনা রাইট। অ্যাডামসের শীর্ষ সহযোগী টিমোথি পিয়ারসনেরও ফোন জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।
সিটি হলের চিফ কাউন্সেল লিসা জর্নবার্গ এক বিবৃতিতে বলেন, মেয়র বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, ‘দলের সকল সদস্যকে আইন মেনে চলতে হবে।’ এনওয়াইপিডি-র শীর্ষ কর্মকর্তা অ্যাডওয়ার্ড ক্যাবানের হারলেমের বাড়িতে অভিযান চালানো হয় এবং দুর্নীতি তদন্তের অংশ হিসাবে বুধবার এফবিআই তাঁর সেল ফোন বাজেয়াপ্ত করে বলে জানা যায়।
এই ইনভেস্টিগেশনের আগে অ্যাটর্নি অফিস সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক বিষয়টি অবগত ছিল এবং অ্যাটর্নি অফিস থেকে এই তদন্ত কাজে সম্পূর্ণ সহযোগিতা দেওয়া হয়েছে বলে প্রকাশ। পিক্স ২ এবং এবিসি তথ্য মতে, ক্যাবানের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার বিশদ বিবরণ পাওয়া যায়নি। গণমাধ্যম থেকে এ বিষয়ে এফবিআই’র সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া মিলেনি বলে জানা যায়।
আইন প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্র থেকে জানা গেছে, ফেডারেল তদন্তকারীরা ‘সিটির দুর্নীতি তদন্তের অংশ হিসাবে’ এনওয়াইপিডি কমিশনার এডওয়ার্ড ক্যাবান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন জব্দ করেছেন। ফেডারেল কর্মকর্তারা পুলিশ কমিশনার ক্যাবান এবং দুই এনওয়াইপিডি লেফটেন্যান্টের কাছ থেকে ডিভাইসগুলি নিয়েছেন যারা কমিশনারের অফিসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতেন।
অভিযানকালে তাদের কাউকে আটক করা হয়নি এবং অপরাধমূলক কোন অভিযোগও উপস্থাপন করা হয়নি। কাউকে জিজ্ঞাসাবাদ করা না হলেও উচ্চ পদস্থ কর্মকর্তাদের ইমেইল বিচ্ছিন্ন করতে বলা হয়েছে।
গত নভেম্বরে মেয়র অ্যারিক অ্যাডামসের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছিল। তার প্রাক্তন প্রচারের কোষাধ্যক্ষ ব্রায়ানা সাগস এর বাড়িতে এফবিআই তল্লাশি চালিয়েছিলো।
মেয়র অ্যাডামসের প্রতিক্রিয়া
অভিযানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিটি মেয়র অ্যারিক অ্যাডামস প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সাংবাদিক মার্সিয়া ক্রেমারকে বলেন, ‘আমি বার বার বলছি, আইন প্রয়োগকারী সংস্থার একজন প্রাক্তন সদস্য হিসাবে, আমি খুব স্পষ্ট। আমরা নিয়ম মেনে চলি। আমি কোনও ভুল কাজের বিষয়ে অবগত নই এবং আমি আবার নিয়ম মেনে চলব এবং দলকে তা করতে বলব। আর আমার জানা মতে তারা তা-ই করছে।’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
