`মেঘ থাকলে এগিয়ে যাও`, বালাকোটে হামলার আগে বলেছিলেন মোদি!
প্রকাশিত: ১৪ মে ২০১৯
'আকাশে মেঘ থাকার কারণে পাকিস্তানের রাডার ফাঁকি দিতে বাড়তি সুবিধা পেয়েছিল ভারতীয় বিমান।' পাকিস্তানের বালাকোটে ভারতীয় অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই এমন কথা জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার (১২ মে) স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মেঘলা আবহাওয়ায় অভিযান চালানোর পরামর্শটাও তিনিই দিয়েছেন। যদিও বিজ্ঞান বলছে, মেঘের সঙ্গে রাডারে বিমানের সংকেত পাওয়ার কোনো সংযোগ নেই। তার এমন বক্তব্যে তোলপাড় ভারতের রাজনীতি থেকে সর্বত্র।
১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। নিহত হয় অন্তত ৪০ জন। দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ ই-মুহাম্মদ। জবাব দিতে ২৬ শে ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। দুই শতাধিক জঙ্গি নিহতের দাবি করে ভারত। যদিও অভিযানের সত্যতা নিয়ে ঘরে বাইরে প্রশ্নবিদ্ধ মোদি প্রশাসন। রোববার অভিযানের কৌশলগত দিক নিয়ে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে যায়। আকাশে মেঘ ছিল। ভারী বৃষ্টি হয়েছিল। সন্দেহ ছিলো মেঘের মধ্য দিয়ে অভিযান চালানো যায় কিনা। পর্যালোচনায় দিনক্ষণ পিছিয়ে দেয়ার পক্ষে মতামত উঠে আসে। আমি বললাম আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি। এটারও একটা সুবিধা আছে। মেঘ আমাদের সুবিধা দিতে পারে। আমরা রাডার ফাঁকি দিতে পারি। সবাই দ্বিধাগ্রস্ত ছিলো। আমি বললাম চলুন এগিয়ে যাই।'
প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ফলাও করে প্রচারে আনে ক্ষমতাসীন বিজেপি। পোস্ট দেয়া হয় দলীয় টুইটার পাতায়। যদিও মোদি কিংবা বিজেপির এমন দাবির কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। বিজ্ঞান বলছে, মেঘের সঙ্গে রাডারে বিমানের সংকেত পাওয়ার কোনো সম্পর্ক নেই। রাডার কাজ করে রেডিও ওয়েভের ভিত্তিতে। বিজেপির এমন কাণ্ডে শুরু হয় তীব্র সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ। এক পর্যায়ে সরিয়ে ফেলা হয় টুইট। তবে থামেনি মোদিকে নিয়ে উপহাস।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট বার্তায় বলেন, পাকিস্তানি রাডার মেঘ ভেদ করতে পারে না। ভবিষ্যৎ অভিযান পরিকল্পনায় এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, বিজেপির টুইট মুছে ফেলা নিয়ে খোঁচা মারতে বাদ দেননি এ রাজনীতিক। বলেন, মেঘের আড়ালে টুইটও হয়তো মুছে গেছে।
ওমর আবদুল্লাহ রসবোধের পরিচয় দিলেও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি করলেন কড়া মন্তব্য। জাতীয় নিরাপত্তা তুচ্ছ বিষয় নয় বলে সতর্ক করে টুইট করেন তিনি। এছাড়া মোদির বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়ার অভিযোগ তুলে, এসব দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। শুধু রাজনৈতিক অঙ্গন নয়, মোদির এমন বক্তব্যে সরগরম পুরো ভারত।
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
