মৃত্যুর ৫৮ বছর পর চোখের পলক ফেলে ‘স্লিপিং বিউটি’
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ৯ জুলাই ২০১৯
প্রতিটি ধর্ম এবং সভ্যতায় মানুষের মৃত শরীর নিয়ে রয়েছে আলাদা আলাদা রীতি- রেওয়াজ। যেমন হিন্দু ধর্মে মৃত শরীরকে আগুনে পুড়িয়ে ফেলা হয় আর যে জায়গাটিতে পুড়ানো হয় তাকে বলা হয় শ্মশান। অন্যদিকে, ইসলাম ধর্মে মৃত মানুষদের কবরে শায়িত করা হয়। আবার হাজার বছরের পুরানো মিশরে মানুষ মারা গেলে তাদের সাদা কাপড়ে পেঁচিয়ে কাঠের বাক্সে সংরক্ষণ করা হতো এবং কিছুদিন পরেই মৃত মানুষটি মমি হয়ে যেতো। আমরা হয়তো অনেকেই হলিউডের সিনেমাতে মমিকে হাঁটতে, চলতে এমনকি মারামারির দৃশ্যতেও দেখেছি। কিন্তু আজ আমরা জানবো এমন পাঁচটি মমি সম্পর্কে যেগুলোর প্রত্যেকটির বৈশিষ্ট্য অত্যন্ত রহস্য জাগানিয়া-
৫. রোজালিয়া লোম্বার্ডো
ইতালিয়ান মারিও লোম্বার্ডোর প্রথম কন্যা সন্তান রোজালিয়া লোম্বার্ডো মাত্র দুই বছর বয়সেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এত অল্প বয়সে মৃত্যু রোজালিয়ার বাবা-মাকে ভীষণভাবে বেদনাহত করেছিলো। মেয়ের মৃত্যু শোক কিছুটা হলেও কমাতে সেই মৃতদেহকে মমি করে রাখে। এর ৫৮ বছর কেটে যায় অতঃপর যখন তারা মৃতদেহটিকে অন্য একটি কাঠের বাক্সে হস্তান্তর করতে গেলো তখনই তারা দেখল অবিশ্বাস্য একটি ঘটনা। তারা দেখল রোসালিয়া তার কোমল চোখের পলক ফেলছিলো বাক্স পরিবর্তনের সময়। এই অবিশ্বাস্য ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে অনেক প্রামাণ্যভিডিও তৈরি হয়েছিলো। লাখ লাখ মানুষ জমায়েত হয়েছিলো রোজালিয়ার আরেকটি পলক দেখতে। এই ঘটনার পর থেকেই রোজালিয়ার এই মমিটিকে বলা হয় ‘স্লিপিং বিউটি’। বিজ্ঞানীরা যদিও বলে থাকে বাতাসের আর্দ্রতার জন্য সেদিন সেই অদ্ভুতুরে ঘটনাটি ঘটেছিলো তবে কোনো বিজ্ঞানী বা সংস্থাই এই ঘটনার সর্বসম্মত যুক্তিপূর্ণ কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি।
৪. মমি জুয়ানিতা
এই মমিকে ‘আইস মেড’ নামেও ডাকা হয়ে থাকে। মূলত একটি বরফের পাহাড়ে এই মমিটি পাওয়ার পরে থেকেই এটির এমন নামকরণ। এই মমিটি পরীক্ষা নীরিক্ষার পরে জানা যায়, ১৪৫০ থেকে ১৪৮০ সালের দিকে দেবতাকে খুশি করার জন্য ১৫ বছর বয়সী এই কিশোরীকে বলি দেয়া হয়। এই লাশটি ছয় হাজার মিটার উঁচু এক বরফের পাহাড়ের উপরে পাওয়া যায়। এত লম্বা সময় ধরে মেয়েটির মৃতদেহ বরফে সুরক্ষিত থাকার কারণে মেয়েটির শরীর অনেকাংশেই অবিকৃত ছিলো এবং দেখে মনে হচ্ছিলো কেউ যেন বসে ঘুমিয়ে আছে। কি অবিশ্বাস্য ঘটনা!
৩. সানপেদ্রো মমি
এই মমিটি আবিষ্কারের ঘটনা ১৯৩২ সালের যখন দু’জন ব্যক্তি খনিতে গুপ্তধন খুঁজতে গিয়েছিলো। কিন্তু খনিতে গুপ্তধন পাওয়া তো দূরের কথা সেখানে হঠাৎ একটি বিস্ফোরণের কারণে তারা তাদের গতিপথ পরিবর্তন করে। পরবর্তীতে কাকতালীয়ভাবে এমন একটি কক্ষে প্রবেশ করে যেখানে তারা একটি কাঁচের বাক্সের ভিতরে মাত্র সাড়ে ৪ ইঞ্চি এবং ৪০০ গ্রাম ওজনের একটি মমির সন্ধান পায়। মমিটি সেখানে ধ্যান করার মতো করে বসেছিলো। কিন্তু এই মমিটি মোটেই মানুষের মতো ছিলো না বরং এটিকে দেখতে ঠিক এলিয়েনের মতো লাগছিলো। কিন্তু অতঃপর যখন বিজ্ঞানীরা মমিটিকে পরীক্ষা নীরিক্ষা করে এবং ডিএনএ পরীক্ষা করে তখন নিশ্চিত হয় সেটি একটি মানুষই ছিলো। এর থেকেই ধারণা করা হয়, প্রাচীনকালে খাটো মানুষদের অনেক সমাদর করা হতো।
২. সাড়ে তিন হাজার বছরের পুরানো মমি
২০১২ সালে একদল বিজ্ঞানী এই সাড়ে তিন হাজার বছর আগের মমিটি খুঁজে পায়। এত পুরোনো মমি জেনে বিজ্ঞানীরা সেটিকে পরীক্ষা নীরিক্ষা করার জন্য কৌতুহলী হয়ে যায়। গবেষণার সময় জানা যায়, তৎকালীন সময়ে সেই মৃত নারীর মস্তিষ্কে কিছু একটা ঢোকানো হয়েছিল। যা সকল গবেষকদের অবাক করে দেয়। এত প্রাচীন সময়ের চিকিৎসা পদ্ধতিতে এত সাহসিকতা এবং দক্ষতার পরিচয় দেয়া হয়েছিলো। এ দেখে গবেষকদের চোখ সত্যিই কপালে উঠে গিয়েছিলো।
১। সাত শত বছরের আগের মমি
এই মমিটি পাহাড়ে বসবাস করা ইনকা সভ্যতার একটি মেয়ের মমি। ৭০০ বছর পূর্বে এই মেয়েটির মহামারী এক রোগে মৃত্যু হয়। কিন্তু যখন মেয়েটির মমি খুঁজে পাওয়া যায় তখন দৃশ্যমান হয় অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনা। দৃশ্যমান হয় যে, মেয়েটির শরীরের মাংসপিন্ড বেশ টাটকা ছিলো। ৭০০ বছর পরেও তার হৃদপিণ্ড এবং ফুসফুস থেকে রক্তও বের হচ্ছিল ৷ সৃষ্টিকর্তার এই অলৌকিক ক্ষমতা সত্যিই অবাক করে দিয়েছিল সকলকে।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
