মুসলিম নারীরা হিজাব পরবে কেন?
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯
নারীরা কাপড়ের একটি টুকরো মাথায় পরছে, আর তাতে সম্প্রতি সময়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হচ্ছে। কোনো কোনো দেশে তা পরতে আইন করা হচ্ছে, কোনো কোনো দেশে তা পরতে সাধারণ অনুমতি দেয়া হচ্ছে আবার কোনো কোনো দেশে তা নিষিদ্ধ করা হচ্ছে।
কিন্তু এ হিজাব কী? মুসলিম নারীরা কেন হিজাব পরছে? মুসলিম নারীদের পরা ছোট্ট এক টুকরো কাপড় ‘হিজাব’ বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওঠে আসছে কেন?
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২ মসজিদে হামলার পর দেশটির প্রধানমন্ত্রী মাথায় তুলে নিয়েছেন প্রতীকী হিজাব। শুধু তাই নয়, গত ২২ মার্চ শুক্রবার পুরো নিউজিল্যান্ডের নারীরা প্রতীকী হিজাব পরে ‘সম্প্রীতির জন্য হিজাব’ নামে কর্মসূচি পালন করে।
নিউজিল্যান্ডের ‘সম্প্রীতির জন্য হিজাব’ কর্মসূচি কি প্রমাণ করে না যে, হিজাব শান্তি ও নিরাপত্তার প্রতীক? আর তা যদি না-ই হবে তবে ১৫ মার্চ সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বব্যাপী হিজাব পরিধানের মাধ্যমে কেন সম্প্রীতির মেলা বন্ধনের চেষ্টা অব্যাহত রয়েছে?
আসলেই হিজাব কী? তা পরে কেন?
হিজাব পরার সহজ উত্তর হলো, নারীর জন্য পবিত্রতার প্রতীক হলো হিজাব। এটি নারীর জন্য মহান আল্লাহর বিধান। তিনি প্রত্যেক ঈমানদার নারীর জন্য হিজাব পরাকে আবশ্যক করেছেন। ঈমানদার নারীরা আল্লাহর বিধান পালনে তা পরতে বাধ্য।
এ হিজাব নারীর শালীন চলাফেরা ও নিরাপত্তার কার্যকারী উপায়। হিজাব পরলে নারী-পুরুষের মাঝে শালীন অনুভূতি কাজ করে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ঈমানদার নারীকে হিজাব পরতে নির্দেশ দিয়ে বলেন-
‘তারা যেন যা সাধারণত প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না তাদের দেহের (বুকের) ওপর ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, অধিকারভূক্ত নারী দাসী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গেপান অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতিত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে।’ (সুরা নুর : আয়াত ৩১)
এ আয়াতের ভিত্তিতে ইসলামিক স্কলারদের অভিমত হলো ঈমানদার নারীর জন্য হিজাব পরা বাধ্যতামূলক।
মধ্যপ্রাচ্যের কিছু দেশ ‘হিজাব’কে ড্রেস কোড হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করে দিয়েছে। কাতার ও সৌদি আরব তাদের অন্যতম।
তবে বিশ্বব্যাপী অধিকাংশ দেশেই মুসলিম নারী হিজাবে মাথা ও দেহ ঢাকবে কি খোলা রাখবে তা স্বাধীন ইচ্ছার ওপর চলছে। অথচ মহান আল্লাহর নির্দেশ হচ্ছে মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরিধান করতে হবে। রক্তের সম্পর্কে আত্মীয় ছাড়া কারো সামনেই হিজাব ব্যতিত যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।
মনে রাখতে হবে
হিজাব মানে স্কার্ফ নয়। আর শুধু স্কার্ফ পরলেই হিজাব পরার হক আদায় হবে না। কারণ হিজাব নারীদের শোভন পোশাককেও ঢেকে রাখে। যার সৌন্দর্য বাইরে প্রকাশ পায় না। আর তা অন্য পুরুষের সামনে প্রকাশ না করার বিধান জারি করেছেন মহান আল্লাহ তাআলা।
নারীদের সুন্দর ও চমৎকার পোশাকগুলো যদি হিজাবে ঢাকা না থাকে তবে তাকে হিজাব পরিধান বলা যায় না। যখনই আকর্ষনীয় ও সুন্দর পোশাকগুলো হিজাবে ঢাকা থাকে তখনই বলা হয়ে থাকে যে, হিজাব পরা হয়েছে।
কেননা হিজাবের আক্ষরিক অর্থই হলো আবরণ বা পর্দা করা। এ হিজাবই অপরিচিত নারী-পুরুষের মাঝে নৈতিক সীমানা প্রাচীর তৈরি করে।
এ অর্থে স্কার্ফকে হিজাব থেকে আলাদা করা হয়েছে। আর এ হিজাব পরলেই বাহ্যিক দৃষ্টিতে নারী হয়ে ওঠে শালীন ও বিনয়ী। আর তা আন্তরিকভাবে পরিধানে শালীন ও বিনয়ীর বাস্তব চরিত্র ফুটে ওঠে। এ কারণেই আল্লাহ তাআলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার স্ত্রী, কন্যা ও মুসলিম নারীদের ব্যাপারে হিজাব পরার নির্দেশ দিয়ে বলেন-
‘হে নবি! আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিনদের স্ত্রীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিংদাংশ নিজেদের ওপর টেনে দেয়। েএতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা আহজাব : আয়াত ৫৯)
সুতরাং হিজাব নারীদের প্রতি চাপিয়ে দেয়া কোনো বৈষম্যমূলক বিষয় নয়। বরং হিজাব পরলে নারীরা থাকে নিরাপদ। কর্মক্ষেত্রসহ সব স্থানে সম্মান ও নিরপত্তা বেশি পায়। আর এ কারণেই যে সব নারী সচেতন তারা নিজ থেকেই ইসলাম বিধান মেনে হিজাব পরে।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
