মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলায় শিক্ষক বরখাস্ত
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫
পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে সেন্ট্রাল ডাউফিন মিডল স্কুলের এক শিক্ষক মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলে মন্তব্য করার অভিযোগে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত শিক্ষক এক ফিলিস্তিনি-আমেরিকান সপ্তম শ্রেণির ছাত্রের আসন পরিবর্তনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী, ৭ম শ্রেণির ওই ছাত্র তার আসন পরিবর্তনের অনুরোধ করলে শিক্ষক উত্তর দেন, ‘আমি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসি না।’ ১৬ জানুয়ারি ঘটে যাওয়া এ ঘটনাটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। এ ঘটনা শুধু স্থানীয় পর্যায়ে নয়, যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। শিক্ষকের এমন মন্তব্য ছাত্র এবং তার পরিবারকে মানসিকভাবে আঘাত করেছে।
সেন্ট্রাল ডফিন স্কুল ডিস্ট্রিক্টের পক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ জানুয়ারি একটি স্কুল-পরবর্তী প্রোগ্রামে এ ঘটনা ঘটেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সেন্ট্রাল ডফিন স্কুল ডিস্ট্রিক্ট ঘৃণ্য ও বর্ণবাদী মন্তব্য বরদাশত করে না এবং আমরা এ ঘটনার বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি। যদিও আমরা কর্মচারীদের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারি না। তবে অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। আমাদের স্কুল ডিস্ট্রিক্টের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে গর্বিত এবং আমাদের সব শিক্ষার্থী ও কর্মীদের সংস্কৃতি ও জাতিসত্তা উদযাপন এবং লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য প্রতিটি ছাত্রকে একটি দৃঢ় অ্যাকাডেমিক ভিত্তি প্রদান করা এবং তাদের সংস্কৃতি ও জাতিসত্তাকে সম্মান ও উদযাপন করা। এ ঘটনা আমাদের কর্মী নীতিমালা ও ডিস্ট্রিক্টের মূল্যবোধের পরিপন্থী।
ফিলাডেলফিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস জানিয়েছে, ছাত্রটির পরিবার পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনে শিক্ষকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করতে যাচ্ছে। এদিকে কেয়ার-ফিলাডেলফিয়ার নির্বাহী পরিচালক ড. আহমেত তেকেলিওগ্লু বলেন, শিক্ষকের এ বর্ণবাদী এবং ফিলিস্তিন-বিরোধী মন্তব্য প্রমাণ করে যে, তিনি শিক্ষাদানের জন্য অযোগ্য। আমরা সেন্ট্রাল ডফিন স্কুল ডিস্ট্রিক্টকে অনুরোধ করছি দ্রুত তদন্ত শেষ করে এ শিক্ষকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে। এমন ঘটনার পর ছাত্র, তার পরিবার বা আমাদের সম্প্রদায় কখনোই নিরাপদ বোধ করবে না।
সেন্ট্রাল ডফিন মিডল স্কুলে ঘটে যাওয়া এ ঘটনাটি শুধু স্থানীয় পর্যায়ে নয়, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিসরেও শিক্ষাঙ্গনের বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং নিরাপত্তার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রের অনেক স্কুলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আজও একটি বড় চ্যালেঞ্জ। ছাত্র ও তার পরিবারের জন্য এটি একটি মানসিকভাবে আঘাতজনিত অভিজ্ঞতা, যা কেবল ন্যায়বিচারের মাধ্যমেই সমাধান করা সম্ভব। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্কুল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বৈচিত্র্যবিষয়ক প্রশিক্ষণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতি শিক্ষাব্যবস্থায় বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে পারে, যা দীর্ঘমেয়াদে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার পথ প্রশস্ত করবে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
