মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে ন্যান্সির আবেগঘন স্ট্যাটাস
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ভূঁয়সী প্রশংসা করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
২০ অক্টোবর রাত ৯টায় নিজের অফিসিয়াল ফেসুবক পেজে মুশফিকুল ফজল আনসারীর ছবি দিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন ন্যান্সি। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
কিছু মানুষ আছেন, যাদের কথা ভাবলেই হৃদয়ে একটা শ্রদ্ধা ও প্রেরণার ঢেউ জেগে ওঠে।
মুশফিকুল ফজল আনসারী ভাই আমার কাছে তেমনই একজন মানুষ যার জীবন, কাজ আর ব্যক্তিত্ব সবকিছুতেই আছে এক অদ্ভুত আলোকছটা। তার কর্মজীবনের প্রতিটি অধ্যায় যেন এক অনুপ্রেরণার গল্প।
সাংবাদিকতা দিয়ে শুরু, তরুণ বয়সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ; তারপর সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে দেশের প্রতিনিধিত্ব। তার প্রতিটি পদক্ষেপে ছিল অধ্যবসায়, সাহস আর অসীম দায়িত্ববোধ। তিনি কখনো সহজ পথ বেছে নেননি, নেননি আপসের পথও।
সত্যের পাশে থেকেছেন, ন্যায়ের পক্ষে লড়েছেন, নিজের মর্যাদা ও দেশের সম্মান দুটোই একসাথে ধরে রেখেছেন মাথা উঁচু করে।
যে সময়ে অনেকে চুপ থেকে নিরাপদ থাকতে চেয়েছেন সেই সময়ে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক প্রেস ব্রিফিং, জাতিসংঘ ও অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সামনে বিগত স্বৈরাচারের মুখোশ উন্মোচন করে তাদের হাতে দেশের মানুষের জুলুম নিপীড়নের শিকার হবার কথা একাধারে বলে গেছেন।
সাংবাদিকতা-কর্মের কারণে তিনি দীর্ঘ সময় পরিবারসহ বিদেশে (নির্বাসিত) থাকতে বাধ্য হয়েছিলেন। দেশে থাকা উনার পরিবারের অন্য সদস্যরা নানামুখী হেনস্তার শিকার হয়েছেন। তবুও সাংবাদিকতার পথে তিনি স্বতন্ত্রভাবে মানবাধিকার, নির্বাচন বিষয়ক এবং গণতন্ত্র-মতপ্রকাশ-স্বাধীনতা বিষয়ক বিষয়াবলি তুলেছেন। তার ভেতরে যে দৃঢ়তা ও আত্মবিশ্বাস তা আসলে খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তিনি আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন সৎ থাকা মানে সবসময় সহজ নয়, কিন্তু শেষপর্যন্ত সত্যের জয় অবশ্যম্ভাবী।
আমার কাছে তিনি শুধু একজন রাষ্ট্রদূতই নন; তিনি একজন যোদ্ধা, একজন আলোকিত মানুষ- যিনি নিজের অবস্থান, নিজের কথা, আর নিজের মূল্যবোধ কখনও হারাননি।
আমি ভাগ্যবান যে তাকে কাছ থেকে জানতে পেরেছি, শ্রদ্ধা করতে পেরেছি।
তিনি এমন একজন পরোপকারী মানুষ যার পথচলা দেখলে নিজের মধ্যেও ভালো কিছু করার ইচ্ছা জেগে ওঠে।
যিনি নিঃশব্দে প্রমাণ করে গেছেন—একজন মানুষও পারে পার্থক্য গড়ে দিতে, যদি সে নিজের নীতিতে অটল থাকে। দৃঢ়তা, বিনয় আর অবিচল দেশপ্রেম তাকে আলাদা করেছে বাকিদের থেকে। প্রতিবার তার কোনো কাজ বা বক্তব্য দেখে মনে হয়, এটাই তো সেই মানুষ যার মতো হতে পারলেই নিজের বিবেকের কাছে শান্তি পাওয়া যায়।
‘মুশফিকুল ফজল আনসারী'
ভাই, আপনার প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা ও শুভকামনা।
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
