মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের
প্রকাশিত: ২৯ জুন ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি অথবা পরিবারের অন্যকোনো সদস্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেন।
শনিবার (২৮ জুন) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তার পরিবারের কোনো সদস্য, বিশেষ করে তার পুত্র এরিক ট্রাম্প প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প অর্গানাইজেশনের সহনির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তিনি যদি তার পিতার পদাঙ্ক অনুসরণ করতে চান, তবে হোয়াইট হাউসে পৌঁছানোর পথ খুব সহজ হবে।
সাক্ষাৎকারে তিনি বলেন, আসল প্রশ্ন হলো আমি কি আমার পরিবারের অন্য সদস্যদের এই পথে টেনে আনতে চাই? আমি কি চাই আমার সন্তানরা গত এক দশকে আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক? যদি উত্তর হ্যাঁ হয়, তবে রাজনৈতিক পথটি সহজ হবে। আমি মনে করি, আমি এটা করতে পারি। এবং শুধু আমি নই, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পরিবারের অন্য সদস্য—ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা—রাজনীতিতে সক্রিয় থেকেছেন। অন্যদিকে এরিক মূলত পারিবারিক ব্যবসা ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনায় মনোযোগী ছিলেন। তবে তার কথায় বোঝা যাচ্ছে, তিনি রাজনীতি থেকে একেবারে দূরে ছিলেন না।
এরিক বলেন, আমি যেসব রাজনীতিবিদদের দেখি, তাদের অর্ধেকই আমাকে কোনোভাবেই মুগ্ধ করতে পারেনি। আমি বিশ্বাস করি, আমি এই কাজটা বেশ দক্ষতার সঙ্গে করতে পারতাম।
২০২৪ সালের নির্বাচন কি ট্রাম্প পরিবারের কোনো সদস্যকে নিয়ে শেষ নির্বাচন হবে? এ প্রশ্নের জবাবে এরিক বলেন, আমি জানি না… সময়ই বলবে। তবে আমি একা নই, আরও অনেকে আছেন।
তিনি বলেন, প্রশ্ন হলো, আমি কি এটা করতে চাই? আমি কি আমার প্রিয়জনদের এই ব্যবস্থার নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিতে চাই? আমি এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারিনি।
এরিক ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রেসিডেন্সি থেকে লাভবান হওয়ার অভিযোগেরও জবাব দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, যদি কোনো পরিবার রাজনীতি থেকে লাভ না করে থাকে, তবে সেটি হলো ট্রাম্প পরিবার। তিনি দাবি করেন, তার পিতা যদি প্রথমবার নির্বাচনে না দাঁড়াতেন, তবে তাদের সম্পদ আরও অনেক বেশি হতো।
তিনি বলেন, আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছি শুধু রাশিয়ার কেলেঙ্কারি, ভুয়া অভিযোগ এবং নোংরা নথিপত্রের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
