মার্কিন ককাসের চেয়ার হলেন সেই কংগ্রেসওম্যান মেং
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশিসহ এশিয়ান প্যাসিফিক আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে মার্কিন কংগ্রেসে কর্মরত ‘কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস’ (সিএপিএসি, the Congressional Asian Pacific American Caucus (CAPAC)-এর চেয়ারপারসন হলেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতভাবে বিজয়ী গ্রেস মেং জানুয়ারিতে শুরু ১১৯তম কংগ্রেসে এ দায়িত্ব পালন করবেন। বিজয়ের পর নিজের অনুভূতি ব্যক্তকালে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বারবার নির্বাচিত (কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৬, জ্যামাইকা, ফ্লাশিং, ইস্ট এলমহার্স্ট) কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, সিএপিএসি প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকার প্রশাসনে এশিয়ান আমেরিকান, হাওয়াইয়ান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকজনের সমস্যা-সম্ভাবনাকে প্রাধান্য দেওয়ার জন্যে। ক্রমান্বয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই সম্প্রদায়ের সম্পর্ক আরও জোরালো করার অভিপ্রায়ে। নিউইয়র্ক থেকে প্রথম এশিয়ান কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত গ্রেস মেং উল্লেখ করেন, জানুয়ারিতে নতুন কংগ্রেসে আমার সপ্তম মেয়াদ শুরু হবে। গত ছয় টার্ম তথা এক যুগে আমি এশিয়ান আমেরিকানদের কল্যাণে যথাসাধ্য সচেষ্ট ছিলাম। গত টানা তিন টার্মে এই ককাসের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন সহকর্মীরা। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমাকে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করায় নিজকে গৌরবান্বিতবোধ করছি। গ্রেস মেং উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সারা আমেরিকায় এশিয়ান-বিরোধী আক্রমণ প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করেছি। করোনা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত এশিয়ানদের সুরক্ষাতেও সচেষ্ট ছিলাম। চলতি বছর পর্যন্ত গত চার বছর বাইডেন-কমলা প্রশাসনের ঘনিষ্ঠতায় থেকে এশিয়ানদের নানা ইস্যুতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। হিংসা-বিদ্বেষ ঠেকাতে, চিকিৎসা-সেবার ফি হ্রাসে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে তথা এশিয়ান-আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সক্ষম হয়েছি। বিগত দিনের অভিজ্ঞতায় আমি সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাব এই ককাসকে আরও শক্তিশালী করতে এবং মূলধারায় এশিয়ানদের আরও ক্ষমতায়িত করতে। উল্লেখ্য, এই ককাসের চেয়ারপারসন হিসেবে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন কংগ্রেসওম্যান জুডি চু (ক্যালিফোর্নিয়া-ডেমোক্র্যাট)। জুডি চু-কে ধন্যবাদ জানিয়েছেন নতুন চেয়ারপারসন গ্রেস মেং।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
