মার্কিনবিরোধীদের সঙ্গে কি জাতিসংঘের যোগাযোগ আছে : যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫
জাতিসংঘের বিভিন্ন ত্রাণ সংস্থাকে কিছু প্রশ্নপত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রশ্নে তাদেরকে ‘মার্কিনবিরোধী’ বিশ্বাস বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানাতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) থেকে পাঠানো ৩৬টি প্রশ্নের একটি ফরম পেয়েছে। সেখানে একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, কমিউনিজমের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটিসহ বিশ্বের বেশ কিছু মানবিক সাহায্য সংস্থা এ প্রশ্নপত্র পেয়েছে বলে জানা গেছে।
গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন টেক মোগল ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি ব্যয় কমানোর অভিযান শুরু করে। ইতিমধ্যে দেশটি তাদের বৈদেশিক সাহায্যের প্রায় ৮৩ শতাংশ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো আশঙ্কা করছে, ওএমবির এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র সব ধরনের মানবিক কাজ বন্ধ করার পরিকল্পনা করেছে। এর ফলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে দুর্ভিক্ষ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে আসেন। এখন নতুন এই প্রশ্নাবলির মাধ্যমে মার্কিন সরকার জাতিসংঘসহ মানবিক সাহায্য প্রদানকারী সংস্থাগুলোর প্রতি তাদের অবস্থান আরও কঠোর করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ওএমবি কর্তৃক পাঠানো ৩৬টি প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন রয়েছে, যা সরাসরি মার্কিন প্রশাসনের নীতির প্রতিফলন ঘটায়। যেমন—
জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো কি নিশ্চিত করতে পারবে, তারা কমিউনিস্ট, সমাজতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক কোনো দলের সঙ্গে কাজ করে না?
তারা চীন, রাশিয়া, কিউবা বা ইরানের কাছ থেকে কোনো তহবিল গ্রহণ করে না?
তাদের এমন কোনো প্রকল্প রয়েছে, যেখানে ‘বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই)’ বা ‘জলবায়ু পরিবর্তন’-সংক্রান্ত কার্যক্রম নেই?
এসব প্রশ্ন ইউনিসেফ বা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মতো সংস্থাগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ, ইউনিসেফ লৈঙ্গিক সমতার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং ডব্লিউএফপি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কি না, ৩৬টি প্রশ্ন তার ইঙ্গিত দিচ্ছে।
জেনেভা বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান স্টাডিজ সেন্টারের অধ্যাপক কার্ল ব্ল্যাঞ্চেট বলেছেন, এটি মূলত বহুপক্ষীয় সহযোগিতার বিপরীতে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতিফলন। তবে এটা সত্য যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সব সহযোগিতা বন্ধ করতে চলেছে।
অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো এসব প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘বেশির ভাগ প্রশ্নের উত্তর হ্যাঁ/না ছিল এবং ব্যাখ্যার সুযোগ ছিল সীমিত। ফলে আমরা সরাসরি ফরমটি পূরণ না করে ই-মেইলের মাধ্যমে উত্তর দিয়েছি।’
এ ছাড়াও ফরমটিতে এমন কিছু প্রশ্ন রয়েছে, যা সরাসরি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। যেমন—
আপনাদের প্রকল্পগুলো কি ‘মার্কিন সরবরাহ চেইনকে শক্তিশালী করা বা দুর্লভ খনিজ সম্পদ সুরক্ষিত করার প্রচেষ্টাকে’ প্রভাবিত করতে পারে?
বৈদেশিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যয় ইউরোপীয় দেশগুলোর তুলনায় কম। তবে বিশাল অর্থনীতির কারণে দেশটি এখনো বৈশ্বিক মানবিক তহবিলের ৪০ শতাংশ একাই সরবরাহ করে।
ওএমবি ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের কাছে বিবিসি এ বিষয়ে জানতে যোগাযোগ করেছিল। তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
