মামদানি প্রশাসনেও থাকছেন বাংলাদেশি বাশার
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬
নব নির্বাচিত মেয়র মামদানির প্রশাসনে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে পুনর্বহাল হয়েছেন বাংলাদেশি আমেরিকান মীর বাশার। এর মাধ্যমে মামদানি প্রশাসনে উচ্চপর্যায়ের পদে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়োগের ঘোষণা পেলেন তিনি। প্রশাসনিক দক্ষতা, নীতিনির্ধারণে অভিজ্ঞতা এবং বহুমাত্রিক নেতৃত্বের জন্য তিনি সিটি প্রশাসনে সুপরিচিত। বিদায়ী মেয়র এরিক অ্যাডামস সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূতকে ২০২২ সালের ১৫ জুলাই নিয়োগ দিয়েছিলেন।
বাশার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং সিটি হলের দৈনন্দিন অর্থ, বাজেট, চুক্তি এবং সাধারণ প্রশাসনে মীর বাশারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আর্থিক নিয়ন্ত্রণ বজায় রাখার সময় প্রক্রিয়াগুলোকে স্ট্রিমলাইন করা এবং দক্ষতা খোঁজার জন্যও দায়িত্বপ্রাপ্ত ছিলেন।এই দায়িত্ব পালনের আগে মীর বাশার ২০১৫ সালে বাজেট এবং আর্থিক পরিকল্পনার সিনিয়র ডিরেক্টর ছিলেন এবং সিটি হল এজেন্সি প্রধানদের প্রত্যাশা ও লক্ষ্যপূরণের জন্য কৌশল তৈরি করতে সহায়তা করেছিলেন। নিউইয়র্ক সিটি সরকারে কাজ করার সময় বাশার ২৫ বছর ধরে একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর, বাজেট ও প্রকিউরমেন্ট পেশাদার হিসেবে এক বর্ণাঢ্য কর্মজীবনের নেতৃত্ব দেন।
মীর বাশার লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ শহরে। প্রথমে নিউইয়র্কের বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি অড জব করেন। অ্যাসোসিয়েট ডিগ্রি করেন কুইন্স কলেজ থেকে। পরে লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। মেয়র জুলিয়ানির আমলে মীর বাশার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সিটি হলে যোগ দেন। বিদায়ী মেয়র এরিক অ্যাডামস তার কাজের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে পদোন্নতি দেন।
মীর বাশারের বাবা মীর আব্দুল লতিফ ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার। মা রোকেয়া বানু ছিলেন জেলা শিক্ষা অফিসার। ছয় ভাইবোনের মধ্যে মীর বাশার চতুর্থ। ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি তার অনুরাগ ছিল। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। শিক্ষার পাশাপাশি তিনি স্বপ্ন দেখতেন দেশ ও সমাজের জন্য কিছু করার। নব্বইয়ের দশকে বাবা মীর আব্দুল লতিফ ওপি-১ লটারি জেতার মাধ্যমে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০২ সালে বাংলাদেশে গিয়ে পারিবারিকভাবে সেলিনা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মীর বাশার। ২০০৪ সালে তার স্ত্রী যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে শিক্ষকতা শুরু করেন। এই দম্পতির ১৮ বছর বয়সী এক কন্যা ও ১৪ বছর বয়সী এক পুত্র রয়েছে। বর্তমানে তারা ব্রঙ্কসের প্যালহাম এলাকার বাসিন্দা।
মীর বাশারের এই পুনর্বহালকে নিউইয়র্কের বহুজাতিক ও অভিবাসী কমিউনিটির প্রনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্যে এই নিয়োগ ব্যাপক উৎসাহ ও গর্বের অনুভূতি তৈরি করেছে।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
