মানুষের জন্য গুরুত্বপূর্ণ সময় কোনটি?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯
মানুষের হায়াতে জিন্দেগি বা দুনিয়ার জীবন বরফের ন্যায়। যা সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, মাস, বছরের গন্ডি পেরিয়ে গলে গলে শেষ হয়ে যায়। তাই দুনিয়ায় মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ জিনিস হলো তার ‘আলমে দুনিয়া বা দুনিয়ার জীবন। সাধারণ অর্থে মানুষ যাকে হায়াত হিসেবে বেশি চেনে।
দুনিয়ায় মানুষ বিভিন্ন জিনিস কিনতে পারে কিংবা অর্থের বিনিময়ে প্রয়োজন পূরণ করতে পারে কিন্তু মানুষের হায়াত এমন এক জিনিস যা কোনোভাবেই কেনাও যায় না, পাওয়াও যায় না।
দুনিয়াতে একটা নির্ধারিত সময় বেঁচে থাকার পর মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কুরআনে আল্লাহ তাআলা এ কথা ঘোষণা করেছেন- দুনিয়ার প্রতিটি জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’
আল্লাহ তাআলা মানুষকে নির্ধারিত কিছু দিনের জন্য সময় দিয়ে এ দুনিয়ায় পাঠিয়েছেন। পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা ও ব্যর্থতা দুনিয়ার এ নির্ধারিত সময়ের কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে । আল্লাহ তাআলা বলেন-
‘যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন। যাতে তোমাদেকে পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী ক্ষমাশীল।’ (সুরা মুলক : আয়াত ২)
এ আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই মৃত্যুর কথা উল্লেখ করেছেন। অথচ মানুষের কাছে দুনিয়ার সময়ের দাম অনেক বেশি। মৃত্যুর মাধ্যমেই মানুষের দুনিয়ার এ সময়ের অবসান হবে।
মৃত্যুর মাধ্যমেই মানুষের দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার এ সময়কে কাজে লাগিয়েই মানুষ পরকালে সফলতা পাবে। তাই মৃত্যুর স্মরণই মানুষকে পরকরালের সফলতায় সঠিক কর্মপন্থা নির্ধারণে অনুপ্রেরণা দেবে।
তাই মানুষ যত ওপরেই আরোহন করুক না কেন, যত বড় নেতৃত্ব ও খ্যাতিই লাভ করুক না কেন, যদি সে মৃত্যুর কথা স্মরণ করে তবে অন্যায় করা সম্ভব হবে না। আর তাতে দুনিযার গুরুত্বপূর্ণ সময়ও কাজে লাগবে।
অতঃপর আল্লাহ তাআলা মৃত্যু’র কথা উল্লেখ করার পর হায়াতের কথা বলেছেন। মানুষের এ হায়াত আবার ৫ ধরণের-
- আলমে আরওয়াহ বা রুহের জগতের সময়।
- আলমে বুতুন বা মায়ের পেটে অবস্থানকালীন সময়।
- আলমে দুনিয়া বা দুনিয়ার বর্তমান সময়।
- আলমে বারজাখ বা কবরে অবস্থানের সময়। এবং
- আলমে আখেরাত বা পরকালের চিরস্থায়ী সময়।
মানুষ দুনিয়ার আসার আগেই ২টি জগত অতিক্রম করে আসে। সে জগতে কি হয়েছে, সে ব্যাপারে যেমন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না। অনুরূপ দুনিয়ার জীবনের পরবর্তী ২ জগত কবর ও আখেরাতের কি হবে তাও মানুষ জানে না।
পরকালের সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা নির্ভর করবে মানুষের দুনিয়ার এ জীবনের কর্মকাণ্ডের ওপর। অর্থাৎ মানুষ যদি দুনিয়ার নির্ধারিত এ জীবনের কর্মকাণ্ডগুলো যথাযথ আদায় করে তবেই আলমে বারজাখ ও আলমে আখারাত সফল ও সুখময় হবে।
দুনিয়ার সব ফেতনা থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে (সাহাবি) এ দোয়া শেখাতেন, যেভাবে তাদেরকে কুরআনের সুরা শেখাতেন। তিনি বলতেন-
اَللهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ عَذَابِ جَهَنَّم وَ اَعُوْذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ اَعُوْذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَ اَعُوْذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ - اَللهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنَ الْمَأْثَمِ وَ مِنَ الْمَغْرَمِ-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম। ওয়া আউজুবিকা মিন আজাবিল ক্ববর। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহ্য়িয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মা’ছামি ওয়া মিনাল মাগরাম।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই। কবরের আজাব হতে আশ্রয় চাই। দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই। জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই। পাপ এবং ঋণের বোঝা থেকে আশ্রয় চাই।’
সুতরাং দুনিয়ার জীবনকে হেলায়-ফেলায় না কাটিয়ে মৃত্যুর স্মরণের মাধ্যমে পরকালের পরীক্ষায় উত্তীর্ণ হতে আল্লাহর বিধান যথাযথ পালন করা জরুরি। দুনিয়ার এ মূল্যবান সময় নষ্ট না করে যথাযথ মর্যাদা দেয়াও জরুরি। তবেই মানুষের পরকালের জীবন হবে সফল।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার এ জীবনের মহামূল্যবান সময়কে কাজে লাগাতে কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
