মানবিক সহায়তার জন্য জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫
জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বাংলাদেশসহ মোট ১৭টি দেশ এই সহায়তা পাবে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে, ‘ছোট হও, খাও—নাহলে বিলুপ্ত হও।’ খবর এপি’র
মূলত মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমিয়ে আরও ছোট করে নিতে চাইছে। একইসঙ্গে নতুন আর্থিক বাস্তবতায় সাহায্য দেওয়া সংস্থাগুলিকেও কঠোর বার্তা দিয়ে রেখেছে। মার্কিন প্রশাসন আগে যতটা সাহায্য করত সেই তুলনায় ২ বিলিয়ন ডলার অনেকটাই কম।
তবে ট্রাম্প প্রশাসনের মতে, এটি একটি উদার অনুদান, যা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে প্রতিষ্ঠিত করে রাখবে।
এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ একটি আমব্রেলা ফান্ড (umbrella fund)–এর মাধ্যমে বিতরণ করা হবে। সেখান থেকে নির্দিষ্ট সংস্থা ও অগ্রাধিকারভিত্তিক খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। এটি জাতিসংঘজুড়ে ব্যাপক সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের দাবির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পদ্ধতি মানবিক সহায়তাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে অনেক কর্মসূচি ও সেবায় বড় ধরনের কাটছাঁটও হয়েছে।
সংস্কার প্রকল্পটির মূল লক্ষ্য হলো এমন তহবিল গড়ে তোলা, যেগুলো নির্দিষ্ট কোনো সংকট বা সহায়তা–প্রয়োজনীয় দেশের দিকে সরাসরি পাঠানো যাবে। প্রাথমিকভাবে ১৭টি দেশকে রাখা হয়েছে এই তালিকায়। এরমধ্যে বাংলাদেশ ছাড়াও আছে কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন।
তবে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর একটি আফগানিস্তান এই তালিকায় নেই। একইভাবে ফিলিস্তিনি ভূখণ্ডও অন্তর্ভুক্ত করা হয়নি। কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনের জন্য সহায়তা আসবে ট্রাম্পের এখনো অসম্পূর্ণ গাজা শান্তি পরিকল্পনা থেকে পাওয়া অর্থের মাধ্যমে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই ২ বিলিয়ন ডলার সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ-সমর্থিত কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রচলিত মানবিক সহায়তার খুবই সামান্য অংশ। একসময় এই সহায়তার পরিমাণ বছরে সর্বোচ্চ ১৭ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল।
মার্কিন কর্মকর্তারা জানান, এর মধ্যে মাত্র ৮ থেকে ১০ বিলিয়ন ডলার ছিল স্বেচ্ছা অনুদান। এ ছাড়া জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিবছর আরও কয়েক বিলিয়ন ডলার চাঁদা দেয়।
সমালোচকদের মতে, পশ্চিমা দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও সহায়তা কমানোর ফলে লাখো মানুষ ক্ষুধা, বাস্তুচ্যুতি ও রোগের ঝুঁকিতে পড়ছে। এতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
