মাদুরো আটক, সাময়িকভাবে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। তবে এ প্রক্রিয়া কত দিন চলবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, রাতের আঁধারে বিশেষ অভিযানে মাদুরোকে আটক করা হয়। তিনি দাবি করেন, অভিযানের সময় কারাকাস শহরের অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল। এতে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা কার্যত অচল হয়ে পড়ে। ট্রাম্পের ভাষায়, এটি ছিল ‘অত্যন্ত দক্ষ ও সফল’ একটি অভিযান।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হননি এবং যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি জানান, অভিযানে বহু হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং বিপুলসংখ্যক সেনা অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বিশেষ দল—হোস্টেজ রেসকিউ টিম (উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান ও গ্রেপ্তারে দক্ষ ইউনিট)—এই অভিযানে সহায়তা করেছে।
এর আগে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমায় করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। হেলিকপ্টারে করে তাদের জাহাজে তোলা হয় বলে জানান তিনি।
এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, সংবিধান অনুযায়ী নিকোলা মাদুরোই ভেনেজুয়েলার বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে জোর করে তুলে নেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার ভূখণ্ডে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
