মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৬
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯
আফ্রিকার দেশ মাদাগাস্কারে একটি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন। খবর বিসিসি ও ভয়েস অব আমেরিকার।
স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে স্টেডিয়াম ছাড়ার পথে এ ঘটনা ঘটে।
কী কারণে পদদলনের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা।
ঘটনার বিস্তারিত পরিষ্কার না হলেও কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, ওই কুচকাওয়াজের পর লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখে। এ সময় হুড়োহুড়ি করে এ দুর্ঘটনা ঘটে।
সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও কনসার্ট দেখার জন্য হাজার হাজার লোক স্টেডিয়ামটিতে জড়ো হয়েছিলেন।
কিছু প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, লোকজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু কর্তৃপক্ষগুলো শুধু ছোট একটি দরজা খুলে রেখেছিল।
আন্তর্জাতিক আরেকটি বার্তা সংস্থা জানিয়েছে, কুচকাওয়াজ শেষে নিরাপত্তা কর্মকর্তারা ফটক খুলে দিয়ে দর্শকদের চলে যাওয়ার সুযোগ দিয়েছিল।
কিন্তু কয়েকটি ফটক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে পুলিশ ভিড় আটকে রাখে এবং এ সময়ই পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
যোশেফ রাভোয়াহাঙ্গি আন্দ্রিয়ানাভালোনা হাসপাতাল জানিয়েছে, নিহত ১৬ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এতে তিন শিশুও রয়েছে, যারা বাবা মায়ের সঙ্গে কনসার্ট দেখার জন্য এসেছিল।
দেশটির প্রেসিডেন্ট এন্ড্রি রাজেওলিনা সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন। পরে তিনি হতাহতদের দেখতে হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরেও এ স্টেডিয়ামেই এমন দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
