মাদক কারবারিদের সুস্থ জীবনে ফেরার সুযোগ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
মাদক সংশ্লিষ্ট যারা ‘সুস্থ জীবনে’ ফিরতে চায়, তাদের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র তাদের (অপরাধী) বিরুদ্ধে অ্যাকশন নিলেই যে তারা ভালো হয়ে যাবে তা না। বরং তাদেরকে সমাজের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।’
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা আসে। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শনের অংশ হিসেবে এই বৈঠক করেন তিনি। এর আগে প্রথমে প্রতিরক্ষা এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
কক্সবাজারে পুলিশের ‘তালিকাভুক্ত’ একদল মাদক চোরাকারবারির আত্মসমর্পণে রাজি হওয়ার খবর এসেছে গণমাধ্যমে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরা এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে পুর্নবাসনে সহায়তার কথাও তুলে ধরেন।
গতবছর মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে কথিত বন্দুকযুদ্ধে। এই অভিযান নিয়ে মানবাধিকারকর্মীদের সমলোচনাও শুনতে হয়েছে সরকারকে। তবে অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে প্রধানমন্ত্রী।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ের পর নতুন সরকার গঠন হলে বিশেষ করে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এরপর কক্সবাজারের চিহ্নিত মাদক পাচারকারীদের একটি অংশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে নিরাপত্তা হেফাজতে এসেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অন্যথা তারা আবার পুরনো জীবনে ফিরে যায়। বলেন, যারা সংসারে ফিরে আসতে চাইবে, তাদেরকেও সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রের সেবা বাড়ানোরও তাগিদ দেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে জন সচেতনতা তৈরিরও তাগিদ দেন।
জঙ্গিবিরোধী অভিযানের পাশাপাশি চালানো সচেতনতামূলক কর্মর্সূচির সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মাদক, জঙ্গিবাদের মত দুর্নীতির বিরদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথাও বৈঠতে তুলে ধরেন শেখ হাসিনা।
দুর্নীতি বন্ধ করতে হবে
সরকারি কর্মীদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের বেতন-ভাতা ও সুবিধা বাড়ানোর পর দুর্নীতি কমা উচিত বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতিও একটা কালো ব্যধি। এটা সমাজের উন্নয়ন যথেষ্ঠ ব্যহত করে। সে ব্যাপারে যথেষ্ঠ সচেতন হতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে।’
দুর্নীতির বিস্তারের জন্য ৭৫ পরবর্তী সরকারগুলোকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘যে দেশেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় আসে, তারা প্রথমেই সমাজটাকে ধ্বংস করে দেয়। দুর্নীতিটাকে তারা নীতি হিসেবে নেয় এবং সুযোগও সৃষ্টি করে দেয়। ঋণখেলাপি থেকে শুরু করে যা কিছু বাংলাদেশে আমরা দেখি, তার গোড়াপত্তন কিন্তু ৭৫ এর পরে যারা ক্ষমতায় এসেছে তারাই সৃষ্টি করে গেছে।’
উপজেলা পর্যায়ে সরকারি চাকুরেদের আবাসন সংকট নিরসন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল অনুযায়ী যানবাহন, জলযান ও পরিবহন সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরিকল্পনা মাফিক চাহিদাপত্র তৈরির কথাও বলেন তিনি।
যানজট নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরো তৎপর আর পথচারীদের আরও সচেতন হওয়ারও তাগিদ দেন সরকার প্রধান। বলেন, ‘অর্থনীতির আকার যতো বাড়ছে, ততোই বাড়ছে রাস্তায় যানবাহনের সংখ্যা। প্রাফিক সমস্যা এখন বড় সমস্যা। দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি, পথচারী ও নাগরিকরাও দায়ী। জীবনের ঝুঁকি নিয়েও মানুষ কেন অস্বাভাবিক আচরণ করে, তা বুঝি না। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’
বৈঠকে সূচনা বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
