বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬   আষাঢ় ১৭ ১৪৩৩   ১৬ মুহররম ১৪৪৮

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি

প্রকাশিত: ২ জুলাই ২০২৬  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৭ জুন সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশযাপন কেন্দ্রে একটি সমঝোতা চুক্তি হয়। দুপক্ষের শীর্ষ কর্মকর্তারা দুমাসের জন্য যুদ্ধ বন্ধ রাখতে এবং ভবিষ্যতে স্থায়ী শান্তির জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হন। 

চুক্তি নিয়ে জয়-পরাজয়ের নানা হিসাব চলাকালে হরমুজ প্রণালি নিয়ে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, হরমুজে জাহাজ চালাতে হলে তাদের অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্র এটা মানতে নারাজ। 

এ হামলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র মধ্যপ্রাচ্য সফরের ঠিক পরপরই হয়। যুদ্ধবিরতি চুক্তি করে তা কয়েক ঘণ্টা বা কয়েকদিনের মধ্যে লঙ্ঘন করার অনেক নজির আছে ইসরাইলের। এবার যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা দেখা গেল। 

যুদ্ধের পর ইরান আর হরমুজ প্রণালি হাতছাড়া করতে চাইছে না-এটাও বড় সংকটের কারণ। এর মধ্যেই হুমকি-ধমকি অব্যাহত আছে। ট্রাম্প পুরো ইরান ধ্বংস করে দেবেন বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। 

সবমিলিয়ে কার্যত ঝুঁকিতে আছে বিশ্বশান্তি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এ যুদ্ধ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় যে চুক্তিটি হয়েছে, তা যে কোনো সময়ই ভেঙে পড়তে পারে। আর আবার যুদ্ধ শুরু হলে তা আরও ভয়াবহ হতে পারে। প্রতীকী অর্থে সমঝোতা চুক্তিটি যেন সার্কাসের সেই দড়ি, যার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে বিশ্বশান্তি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার কাতারে দুপক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি নেই। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ হাতে রাখতে চায় ইরান। তারা লেবাননে ইসরাইলের হামলা বন্ধ চায়। যুক্তরাষ্ট্র হরমুজ পুরোপুরি উন্মুক্ত করতে চায়। এ অবস্থায় দুপক্ষের মতপার্থক্য এখনো বিশাল। 

ফলে বিশ্বশান্তি এখন এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য ভুল পদক্ষেপ নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান বিদেশে তাদের জব্দ সম্পদ উন্মুক্ত করার ওপরও জোর দিচ্ছে। 

লেবানন ইস্যুতে জোরালো কূটনৈতিক তৎপরতা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে লেবাননে ইসরাইল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের অবসানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে পৃথক একটি আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে আসছে। 

ওই আলোচনার ফল হিসাবে একটি কাঠামোগত নিরাপত্তা চুক্তি হয়েছে। তবে হিজবুল্লাহ চুক্তিটি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরাইল ও লেবাননের এ নিরাপত্তা চুক্তি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের দখল আরও দীর্ঘস্থায়ী করতে পারে। 

ইরানে তৃতীয়বার হামলা চালাবে ইসরাইল: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, প্রয়োজন মনে করলে ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরাইল। মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও ইসরাইল নিজের নিরাপত্তার স্বার্থে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। 

কার্টজ বলেন, ‘আমরা ইরানে দুবার সক্রিয় ও আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছি। প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালাব।’ ইসরাইলি বাহিনী লেবানন, সিরিয়া ও গাজায় কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করবে বলেও জানান তিনি। 

‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী দফার আলোচনা কতটা এগোবে, তা এখন মূলত ওয়াশিংটনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরেহ খারাজমি। 

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন না হলে আলোচনায় উলে­খযোগ্য অগ্রগতি সম্ভব নয়। 

জোহরেহ বলেন, ‘সমঝোতা স্মারকের ধারাগুলো বাস্তবায়ন করা হলে তবেই পরবর্তী ধাপে এগোনোর সুযোগ সৃষ্টি হবে। তবে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।’

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর