বুধবার   ০১ জুলাই ২০২৬   আষাঢ় ১৬ ১৪৩৩   ১৫ মুহররম ১৪৪৮

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা

প্রকাশিত: ১ জুলাই ২০২৬  

আজ যে শিশুটি জন্ম নেবে, তার মাথায় ১ লাখ ২৪ হাজার টাকা ঋণের দায় চাপবে। কারণ, বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু এই পরিমাণ ঋণ রয়েছে। তবে এ ঋণ ব্যক্তিগত নয়, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময়ে সরকার দেশ-বিদেশ থেকে যে ঋণ নিয়েছে, তার সর্বশেষ সমষ্টি। আবার নতুন অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে জনপ্রতি বরাদ্দ দেওয়া হয়েছে ৫৫ হাজার টাকা। অর্থাৎ মাথাপিছু বরাদ্দের চেয়ে ঋণ প্রায় আড়াই গুণ। এ কারণে চলতি বাজেটেও দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের খাত রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে নতুন ঋণ নিয়ে পুরোনো ঋণের সুদ পরিশোধ করছে সরকার। এর মানে হলো, দেশ এক ধরনের ঋণের ফাঁদে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকার এই অতিরিক্ত ঋণ নিয়েছিল। উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকারকে ঋণের দায় নিতে হচ্ছে। এটি অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তবে পর্যায়ক্রমে ঋণনির্ভরতা কমিয়ে দেশকে বিনিয়োগনির্ভর করা হবে।

জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন, সরকার ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়েছে। এখান থেকে উত্তরণ জরুরি। কারণ, বর্তমানে নতুন ঋণ নিয়ে পুরোনো ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এটি একটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নয়। তিনি বলেন, আগের সরকার ঋণ নিয়ে ঘি খেয়েছে। এখন দায় পরিশোধ করতে হচ্ছে। ঋণের মাধ্যমে সব কাজ করতে পারলে পৃথিবীর সব দেশ এই কাজ করত। আগে ঋণের বোঝা বাড়িয়ে উন্নয়ন করত, পরে সব ঠিক হয়ে যেত। তার মতে, পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, সেখান থেকে উত্তরণ এত সহজ নয়। এ অবস্থার উত্তরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়াতে হবে। তিনি বলেন, সরকারের এতগুলো মন্ত্রণালয় দরকার নেই। মন্ত্রণালয় কমালে সরকারের পরিচালন ব্যয় কিছুটা হলেও কমবে।

সোমবার সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তথ্য অনুসারে বর্তমানে সরকারের ঋণ ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৮ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে দেশীয় ঋণ ১১ লাখ ৯৪ হাজার ৮৫৩ কোটি টাকা এবং বিদেশি ঋণ ৯ লাখ ৪৯ হাজার ১৮১ কোটি টাকা। এই পরিমাণ অর্থ ৬০টির বেশি পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের সমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুসারে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ২৯ লাখ। সে হিসাবে মোট ঋণকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু ঋণ দাঁড়ায় ১ লাখ ২৪ হাজার টাকা। এর মধ্যে দেশি ঋণ ৬৯ হাজার ১০০ এবং বিদেশি ঋণ ৫৪ হাজার ৯০০ টাকা। অর্থাৎ কোনো পরিবারে চারজন সদস্য থাকলে ওই পরিবারে সরকারি ঋণের দায় প্রায় ৫ লাখ টাকা। এর মাধ্যমে বোঝা যায়, রাষ্ট্রের আর্থিক দায় কতটা বড় আকার ধারণ করেছে এবং ভবিষ্যতে সেই ঋণের সুদ ও আসল পরিশোধে সরকারের ওপর কতটা চাপ তৈরি হবে।

অন্যদিকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে বেসরকারি খাতে ঋণের স্থিতি ১৮ লাখ ২৪ হাজার কোটি টাকা। যেহেতু বেসরকারি খাতের ঋণের দায় শুধু ঋণগৃহীতা ব্যক্তির ওপর, তাই বেসরকারি খাতের ঋণকে মাথাপিছু ঋণের হিসাবে আনা হয়নি।

নতুন অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এক্ষেত্রে বাজেটে ব্যয়ের খাত হিসাবে জনপ্রশাসনের পরেই রয়েছে ঋণের সুদ পরিশোধের অবস্থান। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিস (ঋণের মান নির্ণয়ক সংস্থা) সম্প্রতি তাদের রিপোর্টে বলেছে, বর্তমানে ঋণ ধারণ সক্ষমতায় মধ্যম মানের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর আগে এই ঝুঁকি ছিল নিম্নমানের। অর্থাৎ আগের চেয়ে ঝুঁকি বেড়েছে।

এ ব্যাপারে আবু আহমেদ বলেন, ঋণ নেওয়া অস্বাভাবিক বিষয় নয়। বিশ্বের প্রায় সব দেশেই অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে ঋণ নেওয়া হয়। কিন্তু ঋণের ব্যবহার, কার্যকারিতা এবং পরিশোধের সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মতে, কোনো দেশের ঋণ উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়াতে না পারলে তা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। বর্তমানে বাংলাদেশ সে অবস্থায় আছে।

বাজেটের সমাপনী বক্তব্যে জাতীয় সংসদে সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রয়োজনে ও অপ্রয়োজনে ব্যাপক হারে ঋণ নেওয়া হয়েছে। এর ফলে ঋণ ধারণ সক্ষমতার ঝুঁকিতে পড়েছে দেশ। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে এই ঋণের দায় আমাদের ওপর পড়েছে। এরপরও যথাসময়ে আমাদের ঋণ ও ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতি সরকারের রাজস্ব ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করছে। অবস্থার উত্তরণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে-ঋণনির্ভর অর্থনীতিকে বিনিয়োগনির্ভর করা, সরকারের রাজস্ব আয় বাড়ানো এবং ব্যাংক থেকে মধ্যমেয়াদে ঋণ গ্রহণ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে চলতি অর্থবছরে সরকার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সে হিসাবে মাথাপিছু ব্যয় ৫৫ হাজার টাকা। অর্থাৎ মাথাপিছু সরকারি বরাদ্দের চেয়ে সরকারি ঋণ আড়াই গুণ। এছাড়া আলোচ্য বছরে সরকার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর মাথাপিছু আয় ৪০ হাজার ৮৮২ টাকা। এবার ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু ঘাটতি ১৪ হাজার ২৯৪ টাকা। অন্যদিকে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৩ লাখ কোটি টাকা। আর মাথাপিছু বরাদ্দ ১৭ হাজার ৬৪৭ টাকা। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর