রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান
প্রকাশিত: ১ জুলাই ২০২৬
আজ ১ জুলাই। ২০২৪ সালের ১ জুলাই শুরু হয় ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন মূলত ১ জুলাই থেকে ধীরে ধীরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। আর ছাত্র-জনতার অবিরাম রক্তক্ষয়ী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এদিকে জুলাই শহীদ ও যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও সভা-সেমিনারের মাধ্যমে জুলাইজুড়ে কর্মসূচি পালন করবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও সভা-সেমিনারের মাধ্যমে জুলাইয়ের প্রতিটি দিনের গুরুত্ব তুলে ধরবে। ২০২৪ সালের ১ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেন। জুলাইয়ের মাঝামাঝি রংপুরে আবু সাঈদকে হত্যার মধ্য দিয়ে কোটাবিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা দাবি ছিল উৎকণ্ঠা-আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যার ইতি ঘটে ৫ আগস্ট। বাংলার ছাত্র-জনতার কাছে যে দিনটি ৩৬ জুলাই বা জুলাই গণ-অভ্যুত্থান নামে পরিচিত।
বিভিন্ন দলের কর্মসূচি : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার রাতে (প্রথম প্রহরে) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যুত্থানে সংশ্লিষ্ট সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামায়াত : জামায়াতের পক্ষ থেকে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ২ থেকে ৯ জুলাই রাজধানী ঢাকায় এবং ১৮ থেকে ৩১ জুলাই দেশব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করা হবে। ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভা। ১ আগস্ট সারা দেশের মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২ থেকে ৪ আগস্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলায় সমাবেশ ও মিছিলে জামায়াত অংশ নেবে।
এনসিপি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামের আয়োজনের অংশ হিসাবে ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এদিন ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভার আয়োজন করা হবে। একই দিন ‘জুলাই থেকে জনপদে’ শিরোনামে বিচার ও গণভোট বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে। এছাড়া ২-৪ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেওয়াললিখন ও ব্যানার-ফেস্টুনে ‘জুলাই জাগরণ’, জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত, কফিন মিছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘রেজিস্ট্যান্স ডে’সহ জুলাইজুড়ে রয়েছে নানা কর্মসূচি।
আর আগস্টে ‘দেশপ্রেমের ইউনিফর্ম’, ‘সংবাদে গণ-অভ্যুত্থান’, ‘জুলাইয়ের দ্রোহযাত্রা’, ‘জনতার এক দফা’ এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ এ আয়োজনের সমাপ্তি টানা হবে।
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
